নিজস্ব প্রতিবেদকঃ
সফলভাবে সম্পন্ন হলো বাংলাদেশ প্রেসক্লাবরংপুর জেলা শাখার অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে কমিটির নব নির্বাচিত সদস্যদের ফুলের মালা দিয়ে বরন করে নেয়।

সবার আন্তরিক সহযোগিতা,ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান।
এই আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তুলতে যারা সময়, শ্রম, মেধা ও আন্তরিকতা দিয়ে সহযোগিতা করেছেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার পক্ষ থেকে তাঁদের প্রত্যেকের প্রতি জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
বিশেষ করে অনুষ্ঠানে উপস্থিত থেকে যারা নব নির্বাচিত কমিটির সদস্যদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন, তাঁদেরকেও আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানানো হয়েছে। এই পথচলা হোক ঐক্য, সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
একতাই শক্তি, ঐক্যই অঙ্গীকার।

সবার সহযোগিতা ও ভালোবাসায় বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখা আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা ব্যক্ত করে সংগঠনটির রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক সাধীন, রংপুর জেলা কমিটির সভাপতি শরিফা বেগম শিউলী ও সাধারন সম্পাদক রবিন রাসেল
সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে®
Leave a Reply