1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি-গ্রেফতার-১ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি-গ্রেফতার-১

  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২২ সময়

নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণার মামলায় মোঃ আঃ সালাম (৪৪) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড় শান্তিধারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আঃ সালাম  পীরগঞ্জ থানাধীন বড় মাজিদপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আঃ হামিদের ছেলে। সে অবসরপ্রাপ্ত মাদ্রাসা সুপার বলেও জানা গেছে।
মামলার এজাহার, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত আঃ সালামের নেতৃত্বে একটি প্রতারক চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারী নিয়োগের একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত বিজ্ঞপ্তি দেখে চাকরি প্রার্থীরা চাকরির জন্য ঐসব পদে আবেদন করে। আবেদন করা আনুমানিক ১০০ জন প্রার্থীদের নিয়ে রংপুরের একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে ভুয়া নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। পরবর্তীতে, চক্রটি রাজশাহীতে ঐ সকল প্রার্থীদের ভুয়া মৌখিক পরীক্ষা গ্রহণ করে। গত ০৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে বিভিন্ন পদে ৪২ জনের চূড়ান্ত নিয়োগের একটি ভুয়া অফিস আদেশ প্রকাশ করা হয়। এই ঘটনায় প্রতারক চক্রটি বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। বিষয়টি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসলে তারা কুড়িগ্রাম সদর থানায় ক্লোনকৃত ভুয়া ঐ ওয়েবসাইটটি বন্ধ করতে একটি সাধারণ ডায়েরি করে। অনুসন্ধানে জানা যায়, উক্ত আঃ সালাম  গাইবান্ধার সাদুল্লাপুরে একটি মাদ্রাসায় সুপার থাকাবস্থায় ঐ এলাকার বিভিন্ন মহিলার কাছ থেকে বীমা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। আরো জানা যায় যে, সুন্দরগঞ্জে বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপন করার কথা বলে একাধিক পরিবারের কাছে থেকে টাকা আত্মসাৎ করে।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতির ঘটনার প্রতারিত চাকরিপ্রার্থীদের একজন মোঃ ফরহাদুল ইসলাম মন্ডল (২৯), পিতা-মোঃ আনহারুল ইসলাম মন্ডল, গ্রাম-পালুনাশাহাপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর বাদী হয়ে গ্রেফতারকৃত আঃ সালামকে প্রধান আসামি করে গত ২৭ অক্টোবর, ২০২৬ তারিখে পীরগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন (মামলা নং-৩২)।
এই ঘটনার তীব্র সামাজিক গুরুত্ব বিবেচনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গোয়েন্দা তৎপরতা এবং প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ২৯ অক্টোবর, ২০২৬ তারিখ ভোর ০৪.০০ ঘটিকায় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন আইডিয়াল মোড় শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে প্রতারক মোঃ আঃ সালামকে গ্রেফতার করে। এ সময়, প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, প্রার্থীদের দেওয়া বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের ফাঁকা পাতা ও চাকরি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। এই প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।
এই ঘটনায় গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar