1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬৪ সময়

রংপুর অফিস:
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর চার খুনের মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে প্রেস ব্রিফিং করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
বৃহস্পতিবার ২৭শে আগস্ট ২৬ ইং সকাল ৯টার সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে মামলার তদন্তের অগ্রগতি, উদ্ধারকৃত আলামত এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, আলোচিত এই চার খুনের ঘটনায় তদন্ত কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ, আলামত উদ্ধার এবং প্রযুক্তিগত বিশ্লেষণের কাজ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। ইতোমধ্যে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং উদ্ধারকৃত আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।
সেই সাথে পুলিশ কমিশনার এও বলেন, তদন্তের স্বার্থে সব তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা সম্ভব নয়। তবে মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এ সময় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাছুয়াপাড়ায় সংঘটিত চার খুনের ঘটনাটি রংপুরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী রহস্য উদঘাটনে ও দায়ীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য ব্যাপক তৎপর রয়েছে®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar