1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা

  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৫৮ সময়

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগাছা উপজেলার মাহীগঞ্জ মেট্রো থানা এলাকার ১নং কল্যাণী ইউনিয়নের বড়দরগা বাজারে পরিকল্পিতভাবে গভির রাতে শালিশি বৈঠকের কথা বলে গণমাধ্যমকর্মীসহ তার পরিবারের উপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে।

বৃহস্পতিবার ২রা এপ্রিল-২৬ ইং রাত আনুমানিক এগারোটার দিকে পীরগাছার বড়দারগা বাজার সংলগ্ন মাহিগঞ্জ মেট্রোপলিটন এরিয়ায় বড়দারগা আইডিয়াল স্কুলের মাঠে এ ঘটনা ঘটার খবর পাওয়া গেছে।
অভিযোগ সুত্র ও ভুক্তভোগী শুকরানার সাথে কথা হলে তিনি একুশেখবর.কম কে জানায় বড়দরগা বাজারে আর এম ট্রেডার্স নামের আমাদের একটি হার্ডওয়ারের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে নজরুল মিস্ত্রি প্রায় দেড় বছর পূর্বে দুই এক মাসের কথা বলে ৪৯,০০৪/- (উনপঞ্চাশ হাজার চার) টাকার মালামাল বাকিতে নেয়। দুই মাস পার হলে নজরুলের কাছে টাকা চাইলে তিনি তালবাহানা করতে করতে দেড় বছর পার হয়ে যায় অথচ নজরুল মিস্ত্রি মালামালের পাওনা টাকা দেয় না। গত বছর আমরা দোকানের বকেয়া তোলার জন্য হালখাতা করেছি। সেই হালখাতার সময় নজরুল মিস্ত্রিকে হালখাতার কার্ড দিলে, সে আমার গায়ে হালখাতার কার্ড ছুড়ে মারে। আর বলে আমি তোদের বকেয়া টাকা দিবো না। যেমন করে পারিস তুলে-নে। তারই সুত্র ধরে গত বৃহস্পতিবার ০২/০৪/২০২৬ ইং তারিখে সকাল বেলা নজরুল মিস্ত্রী আমাদের দোকানে আসলে আমার বাবা তার কাছে পাওনা টাকা চাইলে সঙ্গে সঙ্গে নজরুল মিস্ত্রী আমার বাবার সঙ্গে উত্তেজিতভাবে বলে আমি টাকা দেবোনা। দেখি কেমন করে টাকা নেইস। তখন আমি নজরুলকে বলি বাইকের চাবিটা রেখে যা। আমাদের পাওনা টাকা দিয়ে চাবি নিয়ে যাবি। নজরুল মিস্ত্রি সে সময় বাইক রেখে চলে যায়। আমরা তখন ১নং কল্যানী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সামছুল হক লিপু মেম্বারকে খবর দিয়ে ঘটনা খুলে বলে বাইকের চাবি মেম্বারের হেফাজতে দেই। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ১নং কল্যানি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফিকুল মেম্বার), ও ৭নং ওয়ার্ডের মেম্বার সামছুল হক লিপু পাওনা টাকা ও মোটর সাইকেল এর বিষয়টি নিয়ে বড়দারগা বাজার সংলগ্ন আইডিয়াল স্কুলের মাঠে একটি শালিসি বৈঠক এর আয়োজন করে দু-পক্ষের মধ্যে আপোষ মিমাংসা হওয়ার পেক্ষিতে উভয় পক্ষক সংশ্লিষ্ট মেম্বার প্যানেল চেয়ারম্যান সালিশি বৈঠকে বসেন,কিন্তু আগে থেকে ঔ পক্ষ সুপরিকল্পিতভাবে ৬০ থেকে ৭০ জনকে নিয়ে তারা বৈঠকে উপস্থিত ছিলো। ওই বৈঠকে ডাক দিলে আমার বাবাসহ তিন ভাই বৈঠকে যাই। বৈঠকে ৬ মেম্বার আর দুইজন প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালে শেষের দিকে আমি শুকুরানা গুরুত্বপূর্ণ কথা বলার সময় নজরুল মিস্ত্রি ও তাহার লোক জাহিদুল ব্যাপারি বলে ওকে ধর বলার সাথে সাথে পূর্ব পরিকল্পনা মোতাবেক শহিদুল খলিফা, খোরশেদ আলম, জিহাদসহ আরো অনেকে আমিসহ আমার বাবা ও ভাইদেরকে এলোপাতাড়ি চর ঘুশি, চেয়ার, কেচি, লাঠি দিয়ে মারডাং করতে থাকে। আমার গলাচিপে ধরে শ্বাসরোধ করে। আমার অন্ডকোষে লাথি মারে এবং এক পর্যায়ে নজরুল মিস্ত্রি আমাকে হত্যার উদ্দেশ্যে কাঁচি দিয়ে মাথায় আঘাত করে গভীর ক্ষত হয়। এবং আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই। উপস্থিত মেম্বার ও প্যানেল চেয়ারম্যানগন সহ আরো কয়েকজন আমাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। সেখানে আমার মাথা দুইটা সেলাই পড়ে। রংপুর মেডিকেলে আমি পাঁচ দিন চিকিৎসা নিয়ে আমি বাসায় চলে আসি।
এ বিষয়ে ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের  ৭নং ওয়ার্ডের মেম্বার সামছুল হক লিপু বলেন, নজরুল মিস্ত্রির কাছে শুকুরানা’রা মালামালের বকেয়া ৫০ হাজার টাকা পায়। সেই টাকার চাইলে নজরুল মিস্ত্রি উত্তেজিত হয়। শুকুরানা মোটরসাইকেলের চাবি নেয়। আর বলে আমাদের পাওনা টাকা দিয়ে গাড়ি নিয়ে যাইস। শুকরানার কথা মতো নজরুল গাড়ি রেখে চলে যায়। পরে শুকরানা পরিবার আমাকে ডেকে চাবি দিয়ে দেয়। ঐদিন রাতে আমিসহ চার মেম্বার দুই প্যানেল চেয়ারম্যান দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসি। বৈঠকের শেষের দিকে শুকুরানা কথা বললে নজরুল মিস্ত্রির লোকজন ও শুকুররানাদের মধ্যে উত্তেজনা ছরিয়ে পরে এবং এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায় বৈঠক ভেংগে যায়। পরে ৯৯৯ কল দিলে পুলিশের সহায়তায় স্কুল থেকে বের করে ডাঃ সেলিমের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার হুমায়ন আহমেদকে মুঠো ফোনে ফোন দিলে তিনি জানান, আমরা ৬ জন জনপ্রতিনিধি সেখানে উপস্থিত ছিলাম কিন্তু পরে দু-পক্ষের উওজনার কারনে কোন সমাধান না হয়ে সালিসি বৈঠক ভনডুল হয়।


১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নেছার মিয়া বলেন, নুর ইসলাম (শুকুরানা’র বাবা) ভাইরা তাদের দোকানের থেকে ৫০ হাজার টাকার মাল নজরুল মিস্ত্রি কিনেছে। শুকুরানা মোটরসাইকেল চাবি নিলে ৪ জন মেম্বার ও দুইজন প্যানেল চেয়ারম্যান এর উপস্থিতিতে রাতে বৈঠক হলে নজরুল ইসলাম ও জাহিদুল ব্যাপারি আমাদের উপস্থিতিতে নুর ইসলাম ভাইদের কে আক্রমণ করে। এটা খুবই দুঃখজনক ঘটনা।
এ বিষয়ে বাকিতে মালামাল ক্রয় করা নজরুল ইসলামকে মুঠো ফোনে কল দিয়ে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, শুকরানাদের দোকান থেকে প্রায় দেড় বছর আগে আমি বাকিতে মালামাল নিয়েছিলাম। আমার কাছে কিছু টাকা পায়, গত বৃহস্পতিবার দোকানের সামনে গেলে শুকরানার বাপ টাকা চায়, আমি তাত্ক্ষণিক টাকা দিতে না পারলে বাইকের চাবি নিয়ে বলে বাইক রেখে যা। টাকা নিয়ে আসি বাইক নিয়ে যাইস। পরে আমি বাইক রেখে আসি। ঐদিন বিকেলের দিকে শুকরানার পরিবার লিপু মেম্বারকে ডেকে চাবি দিয়ে বাইকটি মেম্বারকে দিয়ে দেয়। রাতে মেম্বার পাওনা টাকার জন্য বৈঠক ডাকে সেই বৈঠক শেষের দিকে শুকরানা কথা বলার সময় আমাদের লোকজন মারামারি শুরু করে, সেই মারামারিতে শুকরানা আহত হয়। আমার ভাইয়ের হাতে ও দাঁতে ব্যাথা পায়।
এ বিষয়ে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইদুল ইসলাম এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি, অফিসার ঘটনাস্থলে যাবে। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar