1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা

পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান।

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪০ সময়

নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের পীরগাছা’র পারুল ইউপি’র বানিয়া ভিটা নামক এলাকায় দীর্ঘ ৩০ বছরের পারিবারিক চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে জিম্মি করে রাখার খবর পাওয়া গেছে।
সুত্রমতে
দীর্ঘ ৩০ বছরের আরও বেশী সময় ধরপ চলাচলের একটি রাস্তা পারিবারিক কলহের জের ধরে বন্ধ করে দিয়ে ভুক্তভোগী পরিবারকে সম্পুর্ন ভাবে জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও এলাকাবাসীদের সুত্র মতে জানা যায়- ভুক্তভোগী ঐ পরিবারটি প্রায় ৩০/৪০ বছর ধরে রাস্তাটি চলাচলের জন্য ব্যবহার করতো। কিন্তু পারিবারিক কলহের জের ধরে হঠাৎ তাদের ব্যবহৃত চলাচলের রাস্তাটি জোরপূর্বক সম্পুর্ন ভাবে বন্ধ করে দিয়েছে অভিযুক্তরা।
​এ ঘটনায় পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের দেউতি গ্রামের মোছাঃ নীলুফা আক্তার (৪৩) বাদী হয়ে একই এলাকার ৭ (সাত) জন কে বিবাদী করে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​মোছাঃ নীলুফা আক্তার ও তার পরিবারের লোকজন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি-জমার যাতায়াতের জন্য গত প্রায় ৩০ বছর ধরে প্রতিবেশীদের বাড়ির পাশে একটি রাস্তা ব্যবহার করে আসছিলেন। বিবাদীগণ সম্পর্কে বাদীর জ্যাঠাতো ভাই ও ভাতিজা। দীর্ঘদিন ধরে চলাচলের এই রাস্তাটি নিয়ে বিবাদীদের সঙ্গে বিরোধ করে আসছিল। অভিযোগ রয়েছে, বিবাদীগণ দীর্ঘ দিন থেকে জোরপূর্বক রাস্তাটি বন্ধ করার চেষ্টা চালায় এবং রাস্তায় গরুর প্রস্রাবের পানি ছেড়ে চলাচল বিঘ্নিত করে আসছিল। এরই পরিপেক্ষিতে গত
​২১শে অক্টোবর ২০২৬ ইং বুধবার দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকার সময় বিবাদীগণ লাঠি-সোঠা, দা, কুড়াল, ছোরা ও বাঁশের খুঁটি নিয়ে উক্ত রাস্তায় নেমে মাটি খনন করে ও বাঁশের খুঁটি পুঁতে এবং গাছ লাগিয়ে বেড়া দিয়ে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দেয়।
​এ সময় নীলুফা আক্তার, তার বৃদ্ধ ও অসুস্থ বাবা-মা এবং পরিবারের লোকজন বাধা দিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিট করার জন্য উদ্যত হয়। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় বাসিন্দা মোছাঃ কহিনুর বেগম (২৮), মোছাঃ মাজেদা বেগম (৫০)-সহ আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে বিবাদীগণ বাড়িঘর উচ্ছেদ, ঘরবাড়িতে আগুন দেওয়া এবং হাত-পা ভেঙে ফেলাসহ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
​ভুক্তভোগী নীলুফা আক্তার জানান, “আমাদের চলাচলের বিকল্প কোনো রাস্তা নেই। আমার বাবা-মা অসুস্থ ব্যক্তি। রাস্তা বন্ধ করে দেওয়ায় ও অভিযুক্তদের চলমান হুমকি ধামকির মুখে আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে আমি আইনের আশ্রয় নিয়েছি।”
​এ বিষয়ে পীরগাছা থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়ার বিষটি নিচ্চিত করে ঘটনাটি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের কথা জানান©

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar