নিজস্ব প্রতিবেদকঃ
রংপুর নগরীর দর্শনা স্পোটিং ক্লাবের ব্যবস্থাপনায় প্রীতি ফুটবল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩ টায় দর্শনা স্কুল ও কলেজ মাঠে ক্লাবের নবীন ও প্রবীন সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্য ডঃ আব্দুল্লাহ আল মামুন, বাংলার চোখ এর চেয়ারম্যান হাজী তানভীর হোসেন আশরাফী, ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি, সুত্রাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, ১৫ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন পলাশ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আজিজুল ইসলাম বাদল, দর্শনা স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম লিখন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান বিপুসহ ক্লাবের নবীন ও প্রবীন সদস্যবৃন্দ®
Leave a Reply