1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান। রংপুর বিভাগের ৫৪ গনমাধ্যম কর্মী পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকা অনুদান একুশে খবর ডটকম-এর ১ যুগপূর্তি উদযাপন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি-গ্রেফতার-১ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

রংপুর বিভাগের ৫৪ গনমাধ্যম কর্মী পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকা অনুদান

  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬১ সময়

নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার ৯ই নভেম্বর ২৬ ইং দুপুরে রংপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে
রংপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আরপিইউজে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে
বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল পেশাদার সাংবাদিকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। তিনি বলেন, ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এতে আরও বেশি সাংবাদিককে অনুদানের আওতায় আনা সম্ভব হবে।
অন্যদিকে, রংপুর বিভাগের সাংবাদিক ও তাদের পরিবারের জন্য স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা চুক্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান।
অনুষ্ঠানে রংপুর বিভাগের ছয় জেলার মৃতসহ ৫৪ জন সাংবাদিকের মধ্যে মোট ২৮ লাখ ৬০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। তাদের মধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের আটজন, গাইবান্ধার ০৮ জন ঠাকুরগাঁওয়ের ১ জন ও লালমনিরহাটের ১ জন সাংবাদিক রয়েছেন। অনুদানপ্রাপ্তদের মধ্যে ৪ জন মৃত সাংবাদিক পরিবারের সদস্য রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে এবং আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) রমিজ আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্রিষ্টফার হিমেল রিছিল।
এ সময় বক্তব্য দেন  আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে আরও বেশি সংখ্যক সাংবাদিককে অনুদানের আওতায় আনা যাবে। বিধিমালা অনুযায়ী বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল পেশাদার সাংবাদিকদের অনুদান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্ভুলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শহর ও গ্রামের মৃত সাংবাদিকদের পরিবারের জন্য আর্থিক অনুদানের বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রকে জবাবদিহির আওতায় রাখতে সহযোগিতা করে। গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এ ভূমিকা পালন করতে হবে।
তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের বরাদ্দ বাড়ানোর দাবি জানান। পাশাপাশি রংপুর সহ বিভাগের সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা চুক্তির উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন©

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar