1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি-গ্রেফতার-১ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি-বিধান, সম্পাদক-রঞ্জু নির্বাচিত-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৩ সময়

 

কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর এর সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিধান চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ এর জেলা প্রতিনিধি ফরিদুল ইসলাম রঞ্জু। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র ট্রেনিং সেন্টারে আয়োজিত ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যের মতামতের ভিত্তিতে নির্বাচিত হন তারা। ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি (১) মো: কামরুল হাসান (সময়ের কণ্ঠস্বর),সহ-সভাপতি (২) প্রশান্ত কুমার দাস (সম্পাদক, বাংলার আলো বিডি),সহ-সম্পাদক (১) মো: নূরে আলম শাহ্ (দি ডেইলী সান),সহ-সম্পাদক (২) মূসা রাখাল (বাংলাদেশ প্রেস), সাংগঠনিক সম্পাদক এন্টুনি ডেভিড নীল (নাগরিক ভাবনা),অর্থ বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান (দৈনিক নওরোজ),দপ্তর সম্পাদক মো: আলমগীর হোসেন (সবুজ নিশান), প্রচার সম্পাদক মো: সোহেল পারভেজ (এমকে টিভি),ক্রীড়া সম্পাদক এস এম মনিরুজ্জামান মিলন (বার্তাবাজার),সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: সাদ্দাম হোসেন (আজকের পত্রিকা),তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অন্তর রায় প্রিন্স (বিডি২৪রিপোর্ট),কার্যনির্বাহী সদস্য-(১) মো: জাকির হোসেন মিলন (সম্পাদক,ঊষার আলো),কার্যনির্বাহী সদস্য-(২) আপেল মাহমুদ (নয়া দিগন্ত),কার্যনির্বাহী সদস্য-(৩) কুদরত আলী (একুশে সংবাদ),কার্যনির্বাহী সদস্য-(৪) গৌতম কুমার বর্মন (ঢাকাওয়েভ) ও কার্যনির্বাহী সদস্য-(৫) মো: আল ফয়সাল অনিক (দৈনিক জবাবদিহি)। বার্ষিক সাধারণ সভায় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির, উদেষ্টামন্ডলীর সদস্য ও জেলা যুবলীগের সহ-সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা রিংকু, উপদেষ্টামন্ডলীর সদস্য ও দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর পত্রিকার প্রকাশক মো: জাকারিয়া প্রামাণিক, উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো: শাহীন ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিধান চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু শুভেচ্ছা বক্তব্যে বলেন, আগামী দিনে ঠাকুরগাঁওয়ের অনলাইন সাংবাদিকদের একটাই প্লাটফর্ম হবে, আর তা হবে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব এবং সে লক্ষে আমরা কাজ করে চলেছি। তারা বলেন, দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশে কাগজের পত্রিকা সীমিত হয়ে আসবে বলেই মনে হয়। বিশ্বের অনেক দেশে কাগজের পত্রিকা আর নেই। যারা অনলাইন সাংবাদিকতার কথা শুনলে একসময় নাকসিটকাতেন এখন তারাই অনলাইনের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।কাজেই অনলাইন প্রেসক্লাবের গুরুত্ব অপরিসীম। ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করতে এসময় তারা সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় কমিটির সভাপতি-সা: সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব রোকমুনুরজামান রনি।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar