বার্তা কক্ষ:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২২ শে মার্চ ২৪ ইং রাত আনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় ভূরুঙ্গামারী থানাধীন সোনাতলী পুকুরপাড় এলাকা থেকে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আনা ৬৬১ পিস ভারতীয় কাপড় চোরাকারবারির সময় মোঃ আঃ হাকিম এবং মোঃ মফিজুল হক দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি অটোরিকশাও জ্বব্দ করা হয়। কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ সব সময়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন জানান, গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় দি স্পেশাল পাওয়ার অ্যাক্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলের পাশাপাশি চোরাচালান রোধে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান®
Leave a Reply