মোঃ হেলাল উদ্দিন ।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী গলাচিপায় গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপেক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে এলাকার মিজানুরের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন নলুয়াবাগীর বাসিন্দা শহিদুল। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী হাইস্কুলের দক্ষিণ পাশের মার্কেটে শুক্রবার রাতে হঠাৎ আগুনের শিখা দেখে এলাকাবাসী ছুটে আসেন।গভীর রাত হওয়ায় এলাকার লোকজন আসতে একটু দেরি হয়। কিন্তু তিন ঘণ্টায় মার্কেটের ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে ইদ্রিস প্যাদার মুদি দোকান ও বসত ঘর, শাহ আলম প্যাদার ওষুদের দোকান, হালেম প্যাদার মুদি দোকান, মিজানুর প্যাদার কাপড়ের দোকান, কালাম সিকদারের মুদি দোকান, পরি বেগমের ট্রেইলার্স, নাসির গাজীর রেস্টুরেন্ট, লোকমান মুদি দোকান ও ইসা এর চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীরা বিভিন্ন ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, শনিবার বিকেলে আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম।
Leave a Reply