1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন।

  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৭৮ সময়

নিজস্ব প্রতিবেদক:

কাউনিয়া–পীরগাছা- রংপুর-৪, আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তিস্তা নদী অঞ্চলের সংকটের পাশাপাশি সম্ভাবনার দ্বারও খুলে দিতে পারে তিনি আরও বলেন আমি বিশ্বাস করি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন সম্ভব।
শনিবার বিকেল সাড়ে তিনটায় কাউনিয়া উপজেলার তিস্তা রেলওয়ে ব্রিজের পাশে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির রংপুর মহানগর আহ্বায়ক আবু হাসান চঞ্চল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শান্তি কাদেরী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, জেলা যুগ্ম আহ্বায়ক আবু রেজা, কাউনিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি অ্যাডভোকেট ওমর ফারুক, উপজেলা প্রধান সমন্বয়কারী শাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আখতার হোসেন তাহার বক্তব্যে বলেন, “বিশ্বের সভ্যতার ইতিহাস নদীকেন্দ্রিক। কিন্তু কালের পরিক্রমায় নদী আজ সংকটের নাম হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই নদীকেই ঘিরে সম্ভাবনা তৈরি করতে চাই। তাই তিস্তা পারের এই এলাকায় ইশতেহার ঘোষণা করছি। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে।”
তিনি দশটি সেক্টরে ৪৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রতিটি ইউনিয়ন পরিষদের সামনে সরকারি বরাদ্দপত্র উন্মুক্তভাবে প্রদর্শন করে জবাবদিহিতা নিশ্চিত করা; নরমাল ডেলিভারি সেন্টার স্থাপন; জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কুইক রেসপন্স টিম গঠন; কর্মসংস্থান সৃষ্টিতে ইপিজেড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা; নারী ও তরুণ উদ্যোক্তা তৈরি; বিদ্যমান রেললাইন সংস্কার ও ব্রডগেজ রেললাইন নির্মাণ; আন্তঃনগর ট্রেন সংখ্যা বৃদ্ধি; সব কাঁচা রাস্তা পাকাকরণ, প্রধান সড়ক প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন; ব্রিজ ও কালভার্ট নির্মাণ।
তিনি আরও জানান, প্রতি তিন মাস অন্তর অন্তর উন্মুক্ত মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে পীরগাছা ও কাউনিয়া উপজেলায় জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এছাড়া প্রশাসনিক, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সেবা দেওয়ার জন্য জনসেবা সেন্টার প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দেন তিনি।
ইশতেহারে চাঁদাবাজমুক্ত ব্যবসা পরিবেশ, নারীদের জন্য পাবলিক প্লেসে শৌচাগার ও ব্রেস্ট ফিডিং কর্নার, কৃতি শিক্ষার্থীদের জন্য বার্ষিক বৃত্তি ও সংবর্ধনা, এবং সরকারি হাসপাতালগুলোকে ডিজিটাল সেবার আওতায় আনার পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও সংখ্যালঘু জনগোষ্ঠীর উন্নয়ন, পাট চাষ ও রপ্তানি, আলু সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং পানি ছেড়ে দেওয়ার আগে ভারতকে অবহিত করতে কূটনৈতিক চাপ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। এছাড়া চরাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য আলাদা চর মন্ত্রণালয় গঠনের প্রস্তাবও রাখেন®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar