এরশাদ রিপা
বৃষ্টি,
তোমার অগোচরে কি বিরাজ করে?
প্রেম নয়তো?তাই হয়তো।
নয়তো কি ভুগতাম ভাবাবেগে??
কই এমন তো হয়নি আগে!
কেন গাইছো রিমিঝিমি গান?
যেন করছো প্রেমে আহবান।
তবে কি খোঁজ এনেছো মোর প্রিয়জনের?
যে-ই প্রথম পাতায় আমার অন্বেষণের।
বলো না,বলো,
কোথায় আছে সে,
জানতে যে খুউব ইচ্ছে করে.
চাইছি তাকে বেলাশেষেও
চাইছি যে খুব করে।
প্রিয়বিহীন যে একলা জীবন,পাগলপ্রায় মন।
আর কতকাল করবো বলো একাকিত্বের উদযাপন?
বৃষ্টি,
তবে জানিয়ো মোর প্রিয়কে,
এবারের বসন্তে যদি না থাকে,
হবে দৃঢ়,হবে যে পাহাড় সমান।
তার প্রতি আমি প্রিয়ার অভিমানের পরিমাণ।
Leave a Reply