ডি আর আনিস-যশোর জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার সকালে নওয়াপাড়া শামসুল উলুম রহমানিয়া মাদরাসা এবং হযরত আয়েশা সিদ্দিকা (র:) মাদরাসা ও হেফজখানা মাঠে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য ডিআর আনিস, গাজী আবুল হোসেন, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, রবিউল ইসলাম।
শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া শামসুল উলুম রহমানিয়া মাদরাসার মুহতামিম মুফতী মাওলানা সরোয়ার হোসেন, শিক্ষা সচিব মুফতী নাসির উদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা আতিকুল্লাহ, হযরত আয়েশা সিদ্দিকা (র:) মাদরাসা ও হেফজখানার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
Leave a Reply