1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা)

কালীগঞ্জে ছেলের উপর সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবীতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন-একুশেখবর.কম

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১০৭ সময়

 

মোঃ লিখন হোসাইন,লালমনিরহাট প্রতিনিধি।।

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাটে জেলা জর্জ কোর্টের (এপিপি) আহসান হাবীব সবুজকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে কুপিয়ে যখম কারী সকল আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভিকটিমের পরিবার।

২২জুলাই বিকেলে কালিগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় নিজস্ব বাস ভবনে সংবাদ সম্মেলন করেন এ্যাডভোকেট আহসান হাবীব সবুজের বাবা এবং মামলার বাদী মজির উদ্দিন আহম্মেদ।

মামলার অভিযোগসুত্রে জানা গেছে, গত বছরের ৮ অক্টোবর আহসান হাবীবের ভাতিজীর সাথে বিবাহ বিচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে মামলার আসামী রাজা মিয়া, রাকিবুল ইসলাম রাকিব, আরিফুল ইসলাম কাজল, রেজাউল এবং ভাতিজী জামাই তৌহিদুর রহমান তুর্য্য হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জর্জ কোর্টের (এপিপি) আহসান হাবীবকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যগণ ও গ্রামবাসীরা গুরুতর আহত অবস্থায় আহসান হাবীব সবুজকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আশংকাজনক হওয়ায় জাতীয় হৃদরোগ ইনস্টিউট(NICVD) হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পর আহসান হাবীব সবুজের পিতা মোঃ মজির উদ্দিন আহম্মেদ রাজা মিয়াসহ পাঁচজনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। (মামলা নং- ১২/৩১৪) অভিযোগের ভিত্তিতে মামলার ৪ নং আসামি রেজাউলকে কালীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করলেও বাকি আসামীগণ জামিনে রয়েছেন বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে মামলার বাদী মজির উদ্দিন আহম্মেদ বলেন, আমার ছেলে আহসান হাবীব সবুজকে হত্যার উদ্দেশ্যে যারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হউক। তিনি আরও বলেন, আমার ছেলে এখন পঙ্গুপ্রায় জীবন-যাপন করছে, সেই হামলার পর তার হাতে অসংখ্য কাটাছেঁড়া ও সেলাই করা হয়েছে। তার স্বাভাবিক জীবনযাত্রা যারা ধ্বংস করে দিয়েছে তাদেরকে আইনের আওয়াতায় এনে উপযুক্ত শাস্তি কামনা করছি। হামলার শিকার এ্যাড আহসান হাবীব সবুজ বলেন, অভিযুক্ত আসামীরা আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে যখম করে পালিয়ে যান। আমার বাম হাতটি ধারালো অস্ত্রের কোপে বিকলঙ্গ হয়ে আছে। ওই ঘটনার পর চিকিৎসা খরচ চালাতে গিয়ে আমার পরিবার নিঃস্ব হয়ে গেছে। কাজকর্মে আগের অবস্থানে ফিরতে না পারায় পরিবারের সদস্যদের নিয়ে আমি অসহায়ত্ব হয়ে পড়েছি। এ্যাডঃ আহসান হাবীব সবুজের মা রাহেলা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar