1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ সময়

 

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ এনামুল আহসান । জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক রদবদল প্রজ্ঞাপনের ভিত্তিতে তার এ পদায়ন কার্যকর হয়৷ ২০শে নভেম্বর ২৫ইং বৃহস্পতিবার তিনি রংপুরে প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।
দুপুর সাড়ে তিন ঘটিকার সময় রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাংবাদিকরা রংপুরের দীর্ঘদিনের চলমান সমস্যা, সম্ভাবনা উন্নয়ন প্রকল্প এবং প্রতিকারমূলক উদ্যোগ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
সভায় বক্তব্য দেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক,সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন কমিটির
সভাপতি এনামুল স্বাধীন, বৈষম্য বিরোধী সাংবাদিক
আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক শরিফা বেগম শিউলীসহ গণমাধ্যমের নেতারা। গত মঙ্গলবার রংপুরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটিই ছিল জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
সভায় তিনি বলেন, রংপুর আমার কাছে শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব নয়, এটি মানুষের বিশ্বাস, সংগ্রাম এবং ত্যাগের প্রতীক। ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ পাঁচজন শহীদের রক্তস্মৃতির এই রংপুরে আমি একটি স্বচ্ছ, দক্ষ, মানবিক ও অংশগ্রহণমূলক প্রশাসন গড়ে তুলতে চাই।

সভা শেষে তিনি রংপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন ও সুশাসনের যাত্রায় আপনাদের সমর্থন, পরামর্শ
রংপুরকে এগিয়ে নিতে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar