1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা)

প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের ঘরে থাকা হলোনা ‘বাবার’ এমনই কান্না কন্ঠে ছেলের আকুতি-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৭৯ সময়

 

মোঃ সাইফুল ইসলাম
গলাচিপা পটুয়াখালী প্রতিনিধিঃ

 

‘সরকারের একটা ঘর পাওয়া আমার কাছে আছিল স্বপ্নের মতোন। ঘরের তালিকা হইছে কিন্তু তালিকা হওয়ার এক দিন আগেই আমার বাবা মইরা যায়।

আর এতেই একটি ঘরের স্বপ্ন আমার কাছে স্বপ্ন রইয়া গ্যাছে।’ কথাগুলো বলছিলেন গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটখালী গ্রামের ফাতেমা বেগম (৪২)। স্বামী পরিত্যক্তা ফাতেমা দিনমজুর বাবার পরিবারে কোনোরকম খেয়ে না-খেয়ে বসবাস করে আসছেন। বাবা মারা যাওয়ার পরে অন্যের পানের বরজে দিনমজুরের কাজ করে সংসার চালায়। কাজ করলে প্রতিদিন ২০০ টাকা আয় হয়। আর এ আয় দিয়ে চলে তার সংসার।সরেজমিনে ফাতেমার ঝুপড়ি ঘরে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো অন্যের বাড়ি কাজ করে ছেলের জন্য দুপুরে রান্নার আয়োজন করছেন। রান্না বলতে ভাত আর কিছু সবজি। অপেক্ষায় আছেন ছেলে দুপুরে খেতে আসবেন। এমন সময় বাইরে মানুষের আওয়াজ পেয়ে ছুটে আসেন তিনি।অপরিচিত লোকজন দেখে প্রথমে কিছুটা থমকে যান।পরে নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে বলেন, ‘বাবা মারা যাওয়ার পর আমার ভাগ্য আরো খারাপ হইয়া গ্যাছে। কোনো রকম টিন কাঠ ও হোগলা পাতার বেড়া দিয়ে একটা ঘর করছি। এই ঘর করতে আমার চাইর বছর সময় লাগছে। একটু একটু কইরাই ১১ হাজার টাহা জমাইয়া ঘর বানাইছি। আমাগো নিজের কোনো জাগা নাই। ওয়াবদা রাস্তার কুলে (পাশে) থাহি। একটা ঘরের লইগ্যা বাবায় আবেদন করছিল। কিন্তু তালিকা হওয়ার একদিন আগেই মইরা যায়। বাবায় মইরা যাওয়ার লগে লগে আমার ঘরও মইরা যায়। ‘কথাগুলো বলে আবেগতাড়িত হয়ে কেঁদে দেন ফাতেমা। তিনি আরো জানান, ছয় মাস আগে আমাগো তশিলদারের (তহশিলদার) কাছে আরেকটি আবেদন করছি। কিন্তু হেইয়ার কোনো খবর নাই। আমার লগে য্যারা আবেদন করছিল হ্যারা এহন ঘরে থাহে। প্রত্যেক আমাবইস্যা ও পূর্ণিমার জোয়ারে আমার ঘরের ভিডা ডুইব্বা যায়। চুলায় রানতে পারি না। প্রতিবেশী রা বলেন ফাতেমা একটা ঘর পাইলে অন্তত একটু সুখে থাকতে পারতো।’ এ বিষয় আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত বলেন, ফাতেমা স্বামী পরিত্যক্তা। ওর বাবা কয়েক মাস আগে মারা গেছে। অনেক কষ্ট করে নদী ভাঙনির পাশে বসবাস করছে। ফাতেমা মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর পেলে স্বচ্ছন্দে বসবাস করতে পারত।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘সরকার এ ধরনের মানুষের জন্যই এ ঘরের ব্যবস্থা করেছে। আমি খুঁজে দেখব তালিকায় তার নাম আছে কি-না। না থাকলে যদি তিনি পাওয়ার যোগ্য হন অবশ্যই তার জন্য ঘরের ব্যবস্থা করা হবে।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar