1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

গৃহছাড়া পরিবারের ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৫২ সময়

 

হারুন-অর-রশিদ বাবু-বিশেষ প্রতিনিধি:
গত ৫ই আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। হাসিনা পালানোর মধ্যদিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন চুরান্ত হলেও অনেক ক্ষেত্রেই আওয়ামী সন্ত্রাসীদের দাপট এখনো বিরাজমান।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম গ্রামের অসহায় ফারুক আহম্মেদ ও তার পরিবার এখন গৃহছাড়া, স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতার হুমকিতেই তারা নিজগৃহে ফিরতে পারছে না। ন্যায় বিচার চেয়ে ১৫ই মার্চ শনিবার রংপুরের পীরগাছা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবী করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারুক আহমেদ ও তার স্ত্রী আনজুয়ারা বেগম বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারের ছেলে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও সোহেল রানা দীর্ঘদিন থেকে আমাদের জমি জবরদখল করে ভোগ করছেন। শুধু তাই নয়, আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে বাড়িছাড়া করেন। আমরা এখন প্রাণের ভয়ে বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় পালিয়ে বেড়াচ্ছি। এছাড়াও তারা আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। তারা আরও জানান, আওয়ামী লীগ দোসরদের দাপটে আমি ও আমার পরিবারের সদস্যদের নিয়ে পীরগাছায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে আছি। বর্তমানে পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছি। কোন উপায়ন্তর না পেয়ে পীরগাছা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দোসর আব্দুস সাত্তারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারসহ ভূক্তভোগী পরিবার তাদের আপনগৃহে ফিরে যাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আব্দুস সাত্তার জানান, জমি দখলের বিষয়টি মিথ্যা। আর আমরা কেউ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নই।

এবিষয়ে রাজারহাট থানা ওসি তসলিম উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, উক্ত বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar