মোঃ আলী হাসান শেখ:
বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর।
আগামী ২৪শে জানুয়ারী কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে যথাযথভাবে সুচারুরূপে বাস্তবায়ন করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম এবং রংপুর দিনাজপুর অঞ্চল সরকারি পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন শুক্রবার মাগরিবের নামাজের পূর্বক্ষণে কুড়িগ্রাম সরকারী কলেজের মাঠ পরিদর্শন করেন এবং জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবদুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, মাওলানা আব্দুল হামিদ মিয়া,জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য এডভোকেট ইয়াছিন আলী সরকার, জহুরুল ইসলাম এবং কুড়িগ্রাম পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুস সবুর খান, সেক্রেটারী মতিউর রহমানসহ অন্য নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং দিকনির্দেশনা দেন®
Leave a Reply