হারুন-অর-রশিদ বাবু; বিশেষ প্রতিনিধি।
মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ২০২৪ইং রংপুরের কাউনিয়া উপজেলাধীন মীরবাগ বাস স্টান্ড সংলগ্ন তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসার উদ্বোধন করেন, বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম বিন সাঈদী-চেয়ারম্যান, আল্লামা সাঈদী ফাউন্ডেশন।
এ-উপলক্ষ্যো মীরবাগ হাই স্কুল মাঠ (ধর্ম্মেশ্বর মহেশা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়) মীরবাগ, কাউনিয়া, রংপুর মাঠে এক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শামীম বিন সাঈদী। তিনি বলেন সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠা হলো তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসা, অন্ধকারচ্ছন্ন সমাজকে আলো দেখাতে মাদ্রাসা তথাপি কোরআন শিক্ষার বিকল্প কিছু নেই। তাই প্রত্যেক মুসলমানের উচিৎ তার সন্তানদের দীনি শিক্ষা দেয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পৃষ্ঠপোষক ও তাফসীরুল কুরআন মাহফিল এর প্রধান আলোচক প্রভাষক হাফেজ মাওঃ মোঃ হাবিবুর রহমান,ইসলামী চিন্তাবিদ ও গবেষক এবং খতিব, এলজিইডি জামে মসজিদ, রাজশাহী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওঃ শাহ আরিফুল ইসলাম মুজাহিদ,ধর্মীয় আলোচক, চ্যানেল নাইন টিভি ও বিজয় টিভি। ও মাওলানা মোঃ মিজানুর রহমান জিহাদী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ রবিউল ইসলাম, খতিব, মীরবাগ বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ, রংপুর। মাওলানা মোঃ নুরুল হক, মুহতামিম, জাবালে নূর ইসলামীক একাডেমিক, তালুক উপাশু, নন্দীগঞ্জ, রংপুর। মোঃ আব্দুস সালাম সরকার- আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাউনিয়া উপজেলা। মোঃ আসাদুজ্জামান শিমুল- আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিঠাপুকুর উপজেলা। এ্যাডভোকেট বাবর আলী আইনজীবী, সুপ্রিম কোর্ট, ঢাকা। মোঃ আতিকুল ইসলাম সোহাগ যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কাউনিয়া উপজেলা। খাজা মোঃ আলাউদ্দিন আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কুর্শা ইউনিয়ন কাউনিয়া রংপুর, মোঃ ফজলুল হক,মোঃ হারুন অর রশিদ, মোঃ আবু বক্কর সিদ্দিক মিঠু, মোঃ গোলাম হোসেন গোলাপ, মোঃ আব্দুল মালেক বাবু, মোঃ আব্দুর রহিম, জি এমরান এমরান চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রওশন আলী, ডাঃ মোহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ, মোঃ আবুল হোসেন,মোঃ আবুল কাশেম প্রধান শিক্ষক, ধর্ম্মেশ্বর মহেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, মীরবাগ প্রমুখ। মোঃ গোলাম রব্বানীর সঞ্চালনায়: তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসার চেয়ারম্যান মমিন মিল্লাত বলেন, আধুনিক শিক্ষার নামে অপসংস্কৃতি সমাজে যেভাবে মাথা চাড়া দিয়েছে-তাতে দেশে হাজারো মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা জরুরী হয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি ধর্মীয় শিক্ষার মাধ্যমেই কেবল সভ্য সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তাই আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। রংপুর তথা কাউনিয়া এলাকার আগামী প্রজন্মকে বিশ্ব মানের নাগরিক তৈরি করতেই তা”মীরুল মিল্লাত মডেল মাদ্রাসার পথচলা, আমরা সকলের দোয়া ও সহযোগিতা চাই।
উল্লেখ্য যে, তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসায় চারটি শাখায় (নূরানী, নাজেরা, হিফজ ও ক্যাডেট) ছাত্র-ছাত্রীদের পড়ানো হবে®
Leave a Reply