হারুন-অর-রশিদ বাবু; বিশেষ প্রতিনিধি।
ঢাকাস্থ সৌদি দূতাবাসের তত্ত্বাবধানে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার রংপুর বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ই ডিসেম্বর ২৪ ইং রংপুর নগরীর তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মিলনায়তনে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয় । উক্ত প্রতিযোগিতা শেষে ৩০ পারা ও ১৫ পারা দুই গ্রুপ থেকে তিন জন করে মোট ছয় জনের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় বাছাই পর্বের পরিচালক ও সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাঈ ড. ওসমান গণি, সহযোগী পরিচালক ও সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাঈ শায়খ আসাদুল্লাহ খান আল মাদানী। আগামী ২৩শে ডিসেম্বর ২০২৪ইং বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণদের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঢাকাস্থ রাজকীয় সৌদি দূতাবাসের অধীনস্থ রিলিজিয়াস এট্যাচে অফিস প্রতি বছর দেশব্যাপী হিফযুল কুরআন ও হিফযুল হাদীস প্রতিযোগিতার আয়োজন করে থাকে ।
বিভাগীয় বাছাই প্রক্রিয়া শেষে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ প্রত্যেক গ্রুপের ১ম স্থান অধিকারীকে নগদ পুরস্কার সহ সৌদি আরবের মহামান্য বাদশাহ কিং সালমান বিন আব্দুল আজীজের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র ওমরাহ পালন করানো হবে। উল্লেখ থাকে যে অন্যান্য বিজয়ীদেরকেও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে@
Leave a Reply