কলমে: মোঃ দুলাল মিয়া। (নবীন লেখক)
তুমি কি ফিরবে, বলো, ঐ অন্তহীন প্রান্তর পেরিয়ে,
যেখানে সন্ধ্যার আলো মিশে যায় গোধূলির রঙে?
তোমার স্পর্শহীন হাওয়ায় আজও বয়ে যায়,
অতীতের সুগন্ধ, স্মৃতির অলঙ্ঘ্য বেদনায়।
তুমি কি ফিরবে, সেই প্রভাতের সুরে,
যেখানে আমাদের স্বপ্নেরা একদিন জেগেছিল?
সমুদ্রের ঢেউয়ে লেখা প্রতিজ্ঞাগুলি কি,
পুনরায় খুঁজবে সঙ্গমের স্নিগ্ধ তটরেখা?
তোমার না বলা কথারা আজও জেগে আছে,
মনের গহীনে, কঠোর শিলালিপির মতো।
তুমি কি তাদের মুক্তি দেবে, উত্তপ্ত শ্বাসে,
নাকি সেই শব্দরাশি চিরতরে নীরব?
তুমি কি ফিরবে, ঐ ক্ষণজন্মা চাঁদের মতো,
যা প্রতি রাতে জাগিয়ে তোলে নতুন আশা?
তোমার আগমনে কি পুষ্পিত হবে এই মরুভূমি,
নাকি সেই প্রতীক্ষাই হবে চিরন্তন উপাখ্যান?
তুমি যদি ফিরো, প্রলয়ের মধ্যেও উত্থান হবে,
এই অন্তর্গত শূন্যতার নিকষ কালো অতলে।
আর যদি না ফিরো, তবু থাকবে চিরন্তন,
তোমার নামেই লেখা থাকবে হৃদয়ের মহাজীবন।
Leave a Reply