1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি-গ্রেফতার-১ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক

জাতীয় পার্টি কোন কচুরীপানা নয় যে কারো কথার তোরে তা ভেসে যাবে,কো-চেয়ারম্যান-একুশেখবর.কম

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২১২ সময়

 

নিজস্ব প্রতিবেদক:

 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি অনেক শক্ত। জাতীয় পার্টি কোন কচুরীপানা নয় যে কারো কথার তোরে তা ভেসে যাবে। জাতীয় পার্টির শিকর অনেক গভীরে, আমরা সবাই আন্তরিকভাবে চেষ্ঠা করি, আমাদের সমাবেশ মহাসমাবেশে রুপান্তরিত হবে। এই ঢেউ সারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে একটা আলোচিত সমাবেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।
বৃহস্পতিবার ২১শে নভেম্বর-২৪ইং রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টি কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় এমন মন্তব্য করেন কো-চেয়ারম্যান মোস্তফা বলেন, অন্যায়ের সঙ্গে জড়িত হোক সেটা জাতীয় পার্টি, আওয়ামীলীগ বা বিএনপি। তাদের অপরাধের শাস্তি নিশ্চিত করা হোক। কিন্তু যারা অপরাধ করেনি, দোষী না; তাদের রাজনীতি থেকে বিরত রাখার পক্ষে আমরা নই। কোনো দলকে নিষিদ্ধ করে বাইরে রেখে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তরায়।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে তা অংশগ্রহণমূলক হবে না। জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল। নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, অর্ন্তবর্তী সরকারের ১০০ দিন অতিবাহিত হলেও তারা নির্বাচনের কোনো রোডম্যাপ দিতে পারেনি। এক্ষেত্রে তারা ব্যর্থ। কেননা অর্ন্তবর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়া। ১৭ বছর ধরে যার অপেক্ষায় আছে দেশের মানুষ। অথচ তারা একেক সময় একেক কথা বলছেন, যার কারণে মানুষের মনে নানা বিষয়ে দানা বাঁধছে।
তিনি আরো বলেন, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অত্যন্ত উঁচুমানের মানুষ। কিন্তু উনিতো কোনো রাজনীতি করেন নাই, দেশ পরিচালনা করেন নাই। এজন্য দেশ পরিচালনায় অনেক ঘাটতি দেখা যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও অন্যান্য সব সেক্টরেই সমস্যা। বিশেষ করে আইনশৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ একেবারে নিষ্ক্রিয়। পুলিশ সক্রিয় না হলে নির্বাচন কীভাবে হবে। পুলিশের কাজ তো আর্মি দিয়ে হবে না। কেননা ভোটকেন্দ্র পুলিশ ছাড়া কে পাহারা দেবে। তাই পুলিশকে সক্রিয় করতে হবে সবার আগে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, দেশরক্ষায় অতন্ত প্রহরীর মত কাজ করবে জাতীয় পার্টি। রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। সামনে জাতীয় পার্টি চ্যালেঞ্জ হিসেবে ও কম্প্রোমাইজ ফ্যাক্ট হিসেবে কাজ করবে। এজন্য দলের নেতাকর্মীদের নিজস্ব শক্তি বাড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, পাশে আছি। কিন্তু অর্ন্তবর্তীকালীন উপদেষ্টা পরিষদ জাতীয় পার্টিকে না ডেকে অপূর্ণ সংলাপ করেছে। এতে কষ্ট পেয়েছি। দেশের এই পরিস্থিতি কাটিয়ে আশা করছি জাতীয় পার্টির শুভকাল আসবে। রক্ত দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আত্মত্যাগে প্রস্তুতি থাকতে হবে। আমরা এরশাদকে দেখিয়ে দিবো তার বিজয়ের আত্মা, বিজয়ের স্বাদ জীবিত এরশাদের থেকে শক্তিশালী।

জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দর রশিদ সরকার, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার হোসেন. কুড়িগ্রাম জেলার সদস্য সচিব এস.কে বাবু আহমেদ, লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, গাইবান্ধা জেলার সভাপতি সারোয়ার হোসেন শাহীন, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, ঠাকুরগাও জেলার সাধারণ সম্পাদক আল রাজি স্বপন চৌধুরী, নীলফামারী জেলার সাধারণ সম্পাদক এ.কে.এম সাজ্জাদ পারভেজ, দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যূগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুজ্জামান নাজিমসহ রংপুর বিভাগের ৮ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar