স্টাফ রিপোর্টার:
রংপুর নগরীর ধাপ লালকুঠিস্থ ধাপ হরিসভা মন্দিরে গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে অষ্টপ্রহর ব্যাপী তরকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। অষ্টপ্রহর ব্যাপী তরকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও ধাপ হরিসভা মন্দির কমিটির সভাপতি রামজীবন কুন্ডু।
অষ্টপ্রহর ব্যাপী তরকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ব্রাহ্মণ-পুরোহিত ঐক্য পরিষদ রংপুর জেলার সভাপতি ধীমান ভট্টাচার্য।
ধাপ হরিসভা মন্দিরে সাধারণ সম্পাদক সিতু মহন্তের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত যজ্ঞানুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ দাস। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বীথিকা সরকার কুন্ডু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার সাধারণ সম্পাদক পীযুষ চন্দ্র সরকার ও পপি মহন্তসহ কয়েক সহ হাজার মাতৃমন্ডলী ও ভক্তবৃন্দ।
শুক্রবার অরুরোদয় থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানাম সংকীর্তন ও সন্ধ্যা ৬টা শনিবার পর্যন্ত লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। সংকীর্তন ও লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের মূর্শিদাবাদের শিবানী চক্রবর্তী ও গাইবান্ধার তমা কৃষ্ণ দাসী®
Leave a Reply