নিজস্ব প্রতিবেদক:
১০ই নভেম্বর ২৪ ইং রবিবার রাত ৮ টায় রংপুর নগরীর মাহিগঞ্জ বাজারস্ত সেঠিয়ার মোড়ে জুনায়েদ চৌধুরীর সাংগঠনিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রংপুর জেলা শাখার সদস্য সচিব আনিছুর রহমান লাকুর শুভ জন্মদিন উপলক্ষে দোয়া ও মাহফিল করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে মুনাজাত করেন বড় রংপুর কেরামতিয়া আলিয়া মাদ্রাসার হাফেজ রফিকুল ইসলাম।
এসময় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মজনু মিয়া মিঠু, যুগ্ন আহবায়ক জুনায়েদ চৌধুরী, রংপুর জেলা যুবদল নেতা প্রিন্স, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহজাহান, মো আরিফ হোসেন সুমন, ডানেশ,বিষ্ণু, রকি, পিভেল, ফরিদ, লিটন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
১৯৭০ সালের এই দিনে তার জন্ম,এটা তাহার ৫৪ তম জন্মদিন। বীর শহিদ মকবুল হোসেনের একমাত্র সন্তান আনিছুর রহমান লাকু। ভাগ্যের নির্মম পরিহাসে জন্মের সামান্য কিছুদিন পরেই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন তাহার বাবা বীর শহীদ মকবুল হোসেন। এরপর তার পিতৃহীন পথচলা। মকবুল হোসেন ছিলেন সে সময়কার একজন ম্যালেরিয়া ইন্সপেক্টর ও একজন বিশিষ্ট শিক্ষানুরাগী। জানতে পারা যায় তার হাতে নির্মিত স্কুল আজও বিদ্যমান। বীর শহীদ মকবুল হোসেন ছিলেন অত্যন্ত কমল হৃদয়ের মানুষ। তারই সন্তান এই আনিছুর রহমান লাকু।
শিক্ষানুরাগী পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত হন তিনি।
করোনা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি নানামুখী পদক্ষেপ নিয়ে মহামারির বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে দরিদ্র মানুষকে ত্রাণ সহযোগিতার পাশাপাশি জীবিকা ও অর্থনীতি বাঁচাতে নিয়েছেন কার্যকর পদক্ষেপ, যা রংপুরের অর্থনীতিতে একটি রোল মডেল হিসেবে পরিগণত হয়।
বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে আনিছুর রহমান লাকুর জন্মদিন পালন করা হয়®
Leave a Reply