1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

রংপুরে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি পালিত-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ সময়

 

স্টাফ রিপোর্টার ॥

 

রংপুরে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি পালিত হয়েছে। এই মহাপুন্য তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল আলো করে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।

বুধবার হিন্দু সনাতন ধর্মালম্বিদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পালিত হয়। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে। জন্মাষ্টমী উপলক্ষে রংপুরেও বিস্তারিত কর্মসূচি পালন করেন বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর কমিটি। বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে দিবসটি পালন করেন সনাতন ধর্মালম্বীরা। বিকেল সাড়ে ৫টায় নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে একটি বণার্ঢ্য শোভা যাত্রার বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক হয়ে ক্ষত্রিয় সমিতি চত্ত্বরে গিয়ে শেষ হয়। বণার্ঢ্য র‌্যালী শেষে ক্ষত্রিয় সমিতি প্রাঙ্গণে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এর আগে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম(বার)।
বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি ও রসিক কাউন্সিলর শ্রী হারাধন রায় হারার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ কেন্দ্রীয় অন্যতম সদস্য ভবতোষ সরকার বাচ্চু। বণার্ঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধনী বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর কমিটির যূগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক শ্রী পার্থ বোস, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক সুশান্ত ভৌমিক ও বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. ধীরেন্দ্র নাথ বর্ম্মনসহ অন্যান্য নেতৃবৃন্দ®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar