1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা

রংপুর চেম্বারের দ্বি-বার্ষিক মেয়াদী নির্বাচন সম্পন্ন

  • আপডেটের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৩৭ সময়

রংপুর অফিসঃ

 

৮ই জুলাই শনিবার রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভা কক্ষে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র-২০২৩-২৫ দ্বি-বার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচনে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সুএ মতে গত ৬ই জুলাই ২০২৩ইং তারিখে নির্বাচনে নির্বাচিত ১৮জন পরিচালক এর সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোঃ আকবর আলী প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মহুবর রহমান পার্টিকেল বোর্ডস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম ও ভাইস প্রেসিডেন্ট পদে ইকো ডায়াগনোস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মোজাম্মেল হক এর নাম আনুষ্ঠিকভাবে ঘোষণা করেন আরসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক মোঃ সারওয়ার মোর্শেদ।
এর আগে গত বৃহস্পতিবার (৬ জুলাই) ২০২৩ইং তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা জেনারেল গ্রুপ এবং এসোসিয়েট গ্রুপের ভোট গ্রহণ করা হয়।
উক্ত নির্বাচনে জেনারেল গ্রুপে ১২জন এবং এসোসিয়েট গ্রুপে ৬জন নির্বাচিত হন। নির্বাচন বোর্ডে চেয়ারম্যান ব্যাংকার মোঃ সারওয়ার মোর্শেদ জানান, জেনারেল গ্রুপে সর্বমোট ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ১২জন নির্বাচিত হন। জেনারেল গ্রুপের নির্বাচিতরা হলেন, মোঃ আকবর আলী ৪৩৪ ভোট, মোঃ তাইফুর রহমান ৪২৬ ভোট, মোঃ মোজাম্মেল হক ৪১ ভোট, মোঃ আজিজুল ইসলাম ৪০৩ ভোট, খোন্দকার মাহ্মুদ এলাহী খান বিপ্লব ৩৯৭ ভোট, মোঃ সাইফুল আলম ৩৯৭ভোট, মোঃ আসিফ জোয়ারদার ৩৯৫ ভোট, এমদাদ হোসেন ৩৬৫ ভোট, মোঃ আলতাফ হোসেন চৌধুরী ৩৫৭ ভোট, মোঃ সানোয়ার হোসেন ৩৫৫ ভোট, মোঃ দেলোয়ার হোসেন ৩৫১ ভোট এবং মোঃ সাইফুল ইসলাম ৩৪৮ ভোট পেয়ে জেনারেল গ্রুপে ১২জন নির্বাচিত হন। এসোসিয়েট গ্রুপে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ৬জন প্রার্থী নির্বাচিত হন। এসোসিয়েট গ্রুপে নির্বাচিতরা হলেন, মোঃ সারোয়ার জাহান মানিক ২৯০ ভোট, মোঃ হারুন অর রশিদ ২৯০ ভোট, মোঃ আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম ২৮৮ ভোট, মোঃ রেজাউল ইসলাম ২৭৫ ভোট, মোঃ সাবিহুল হক ২২১ ভোট ও হাসান মাহবুব আখতার ১৯৮ ভোট পেয়ে এসোসিয়েট গ্রুপে ৬জন প্রার্থী নির্বাচিত হন।
নির্বাচন বোর্ডে চেয়ারম্যান ব্যাংকার মোঃ সারওয়ার মোর্শেদ, সদস্য মোঃ আহসান উল ফিরোজ ও মোঃ একরামুল হক স্বাক্ষরিত নির্বাচিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানানো হয়।
নির্বাচনকালীন সময়ে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার নির্বাচন বোর্ডের সদস্য মেঘনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক মোঃ একরামুল হক ও বেঙ্গল কর্মাশিয়াল ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আহসান উল ফিরোজ এবং আপীল বোর্ডের সদস্য ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড রংপুর শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ আতোয়ার রহমান সরকার এবং আপীল বোর্ডের সদস্য ও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপক মোঃ আলী আসাদ, পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু,রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar