1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা

রংপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত-একুশেখবর.কম

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জুনe, ২০২৩
  • ১২৫ সময়

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত হয়।

অদ্য ৫ই জুন ২০২৩ দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। সভায় প্রধান অতিথির বক্তৃতায় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, প্লাষ্টিক পরিবেশের চরম দূষণ করে চলেছে। তার পরেও সর্বস্তরে প্লাষ্টিকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্লাষ্টিকের ব্যবহার কমাতে হবে। প্লাষ্টিকের পরিবর্তে পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে হবে। তিনি আরও বলেন, যততত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। নিজের অবস্থানের জায়গাটা যদি পরিষ্কার-পরিচ্ছন্ন বা স্বাস্থ্যকর বা আরামদায়ক না হয় তাহলে কোন কাজে মনোযোগ বসবে না। তাই নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও সচেতন করতে হবে। রংপুর বিভাগের পরিবেশ সুরক্ষায় প্লাষ্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশের দূষণ রোধে সিটিকর্পোরেশন এবং পরিবেশ অধিদপ্তর সর্বাত্মক চেষ্টা করছে। সভায় বিশেষ অতিথি হিসেবে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম কুমার এবং পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন প্রমুখ পরিবেশ দূষণ প্রতিরোধ ও জনসচেতনামূলক বক্তব্য রাখেন।

পরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি জনসচেতনতামূলক র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar