1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মশারী জাল দিয়ে চিংড়ির রেনু শিকার-একুশেখবর.কম

  • আপডেটের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৩৪ সময়

 

মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালী জেলার উপকূলে নিষিদ্ধ মশারি জাল দিয়ে অবাধে শিকার করা হচ্ছে গলদা ও বাগদা চিংড়ির রেনু। আর সেই রেনু পাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অন্যদিকে চিংড়ির সঙ্গে অন্য প্রজাতির মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে সাগর উপকূলের জীব বৈচিত্র। এবং মাছের বংশবিস্তার ধ্বংস হওয়ারও শঙ্কা করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গলদা ও বাগদা চিংড়ির রেনু ধরতে সাগরের ঢেউ আর নদীর স্রোতের বিপরীতে মশারি জালের মই টানা হয়। ১৫ থেকে ২০ মিনিট পর জাল টেনে নিয়ে আসা হয় কিনারে। এরপর জাল থেকে বিভিন্ন মাছের পোনা রাখা হয় একটি পাত্রে। সেখান থেকে জেলে পরিবারের নারী সদস্যরা পানি ভর্তি অপর একটি পাত্রে চিংড়ির রেনু বাছাই করে রাখছেন। আর বাকি মাছের পোনা ও লার্ভা ফেলে দিচ্ছেন মাটিতে। এতে নষ্ট হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভা। যার কারণে মাছের বংশবিস্তার ধ্বংস এবং জীব বৈচিত্র হুমকির মুখে পরেছে। তবে জেলেদের দাবি, পেটের দায়ে তারা চিংড়ির রেনু শিকার করেন। এদিকে অবৈধতার দোহাই দিয়ে জেলেদের কাছ থেকে কম দামে চিংড়ির রেনু কিনে নিয়ে চোরাই পথে পাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতায় বিভিন্ন সময় আটকও হয়েছে তারা। রাঙ্গাবালী উপজেলা মৎস কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল জানান, অবৈধ পন্থায় যাতে কেউ চিংড়ির রেনু ধরতে না পারে সে জন্য তৎপর রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। মৎস্য ইন্সটিটিউটের জরিপ সূত্রে জানা গেছে, পোনা সংগ্রহকারীরা চিংড়ির পোনা ধরতে গিয়ে ৩৮টি ভিন্ন প্রজাতির চিংড়ি, ছয় প্রজাতির অন্য মাছ এবং ১০০ প্রজাতির সামুদ্রিক প্রাণীর লার্ভা ধ্বংস করছে,যার কারণে মশারি জাল দিয়ে রেনু শিকার নিষিদ্ধ করে সরকার। তবে মশারি জাল নিষিদ্ধ হলেও তা দিয়ে এভাবে প্রকাশ্যেই চলছে চিংড়ির রেনু শিকার®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar