রাকিবুল ইসলাম লিমন, কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ঈদের ১০ দিন আগ থেকে পুরো জেলায় বিভিন্ন সচেতনতামূলক মাইকিং এর মাধ্যমে নাগরিকদের সচেতন করার পাশাপাশি, সচেতনতামূলক লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ এর মাধ্যমেও সচেতন করে জেলা পুলিশ ।
এছাড়াও কুড়িগ্রাম জেলার ব্যবসায়ী,মার্কেট কমিটি, পরিবহন মালিক,শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান,ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে কুড়িগ্রাম জেলা পুলিশ।
ঈদ কে কেন্দ্র করে যাতে সড়ক দুর্ঘটনা না ঘটে সেই লক্ষ্যে বিশেষ ভাবে সকলকে সচেতন করা হয়৷ ঈদ ও ঈদের পরদিন কুড়িগ্রাম জেলায় পিকআপ/অটোরিক্সা যোগে সাউন্ডসিস্টেম ব্যবহার করে সড়কে বেপরোয়া চলাচল করায় অর্ধশতাধিক পিকআপ/অটোরিক্সা সাউন্ডসিস্টেম সহ আটক করে কুড়িগ্রাম জেলা পুলিশ এবং অর্ধশতাধিক বেপরোয়া ও ঝুকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।

এ ব্যাপারে,কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, আমারা বিভিন্ন ভাবে কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের সচেতন করার চেষ্টা করছি এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতে চলমান থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি®
Leave a Reply