1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা

পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিতরণ-একুশেখবর.কম

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১২৩ সময়

 

নিজস্ব প্রতিবেদকঃ

পদ্মা সেতুতে বাইক অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও বাইকারদেরকে সকল নির্দেশনা মানার আহবান জানিয়ে লিফলেট বিতরণ ও শান্তি সড়ক সমাবেশ করেছে সেভ দ্য রোড। দুর্ঘটনামুক্ত ঈদযাত্রার প্রত্যাশায় ২১ এপ্রিল সকাল ৮ টা থেকে পদ্মা সেতু মাওয়া প্রান্তে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখেন মহাসচিব শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক. আল আমিন মুন্না প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, গত ৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে বাইক লেন ও পদ্মাসেতুতে বাইক চলাচলের অনুমোদনের দাবিতে বাইক র‌্যালী ও সমাবেশের পর যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুতে বাইক চলাচলের অনুমোদন দেয়ায় বাইকাররা খুশি হয়েছে। ছাত্র-যুব-জনতার পথবন্ধু সেভ দ্য রোড অনতিবিলম্বে বাইকলেন কার্যকরের পাশাপাশি সিসিটিভি ও ৫ কিলোমিটার পরপর পুলিশ বুথ স্থাপনের দাবি জানাচ্ছে। এই দাবি কার্যকর হলে সড়কপথ দুর্ঘটনা অনেক কমে আসবে। সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা বলেন, ঈদযাত্রা দুর্ঘটনামুক্ত রাখতে সারাদেশে সেভ দ্য রোড সচেতনতা, গবেষণা ও স্বেচ্ছাসেবা করছে। ১৫ বছর ধরে রেল- নৌ-আকাশ ও সড়কপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত সেভ দ্য রোড-এর সাথে সারাদেশে সাধারণ মানুষ সংযুক্ত হচ্ছে। আমরা বিশ^াস করি সাধারণ মানুষ সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সবাই সততার সাথে দায়িত্ব পালন করলে সকল পথ দুর্ঘটনামুক্ত হবে®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar