একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ
এসো হে বৈশাখ এসো এসো…আগামী সময় সকলের ভাল কাটুক।
নতুন সকাল,নতুন দিন, নতুন করে শুরু হোক সব,
হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ…শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে।
রংপুর জেলা ও বাংলাদেশ তথা বিশ্বের সর্বস্তরের মানুষ যে যেখানেই আছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা-এদেশের জনপ্রিয় বহুল পরিচিত বাংলা অনলাইন নিউজ পেপার একুশেখবর.কম,এর প্রকাশক ও সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ(এম জাহিদ চৌধুরী)
দেশের সকল মানুষের মংগল কামনা করে তিনি তাহার শুভেচ্ছা বার্তায় বলেন,
আবহমান বাংলার চিরায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে যে চৈত্র সংক্রান্তি শেষ করে বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তির পরেই-পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন।
পুরাতন বছর বিদায়ের উৎসব পালন করেন ব্যবসায়ীরাও। শুচি-শুদ্ধ হয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠানও নতুন করে সাজিয়ে তোলেন। আগের পুরনো সব জঞ্জাল পরিষ্কার করেন, প্রস্তুতি নেন পুরনো সব হিসাব চুকিয়ে নতুন হালখাতা খোলার। নতুন বছরের প্রথম দিনে হালখাতা খোলা হয়।
পুরনো বছরের সব জরাজীর্ণতা মুছে ফেলে বাঙালি মিলিত হবে পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবে। জরাজীর্ণতা, ক্লেশ ও বেদনার সব কিছুকে বিদায় জানানোর পাশাপাশি সব অন্ধকারকে বিদায় জানিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার থাকবে গোটা জাতির।®
Leave a Reply