একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ
রংপুরে সংবাদ প্রকাশের জেরে ৩ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে,সাংবাদিকরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ দাবী জানান রংপুরে যমুনা টিভির ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্ত্বা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে। একই সঙ্গে মামলার বাদী তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দুদকসহ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (৬ ই এপ্রিল) সকাল সোয়া ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে মোট ১৫টি সাংবাদিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, জ্যেষ্ঠ সাংবাদিক ও একুশে টেলিভিশনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর মহানগর শাখার সভাপতি সাংবাদিক রুস্তম আলী সরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সভাপতি মাহমুদ জয়, পীরগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার প্রমুখ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এবং সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
এ সময় বক্তারা অবিলম্বে মামলার আবেদন প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, যার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে সে কি ভাবে সসরিরে আদালতে হাজির হয়ে মামলার আবেদন দাখিল করে, এটা বোধগম্য নয়। কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু মামলা করে প্রমাণ করেছে গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। আমরা মনে করেছি সংবাদ প্রকাশের পর দুদক, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ প্রশাসন, সিটি করপোরেশন ওই কাউন্সিলরের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবে, কিন্তু আজ উল্টো সাংবাদিকের বিরুদ্ধেই মামলা করা হয়। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পায়তারা, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি®
Leave a Reply