একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ
ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় রংপুর জেলায় ৯ দিন ব্যাপী পুরোহিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৯ দিন ব্যাপীয়া পুরোহিত প্রশিক্ষণ শেষে মঙ্গলবার বিকেলে নগরীর ধর্ম সভাস্থ রাধা গোবিন্দ মন্দিরে উক্ত প্রশিক্ষনের ও সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শঙ্কর চক্রবর্তী।
হিন্দু কল্যাণ ট্রাস্ট রংপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সাবেক ট্রাস্টি বিপ্লব প্রসাদ।
ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট বিকাশ কুমার শীল ও অসক কুমার চাটার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক সঞ্জয় পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটির রংপুর মহানগরের সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর শ্রী হারাধন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক এড. প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক পার্থ বোস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক স্বপন রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর সভাপতি সুব্রত সরকার মুকুল, সাধারণ সম্পাদক অলক নাথ, জেলা পুরহিত সমিতির আহ্বায়ক স্বপন ভট্টাচার্য অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।®
Leave a Reply