বিমল চন্দ্র স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানার”জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের” ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি বিমল চন্দ্র রায়ের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার,বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোতিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন , বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাবলুর রহমান, চন্দন কুমার, রুহিয়া থানা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কুদরত আলী, রুহিয়া (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসিন আলী প্রমূখ । প্রধান শিক্ষক আব্দুল জব্বার তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পূর্ণ করে বিভিন্ন সুনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুজ্জামান দুলাল, আজগর আলী, জয়নাল আবেদীন, রেনু রানী, প্রমূখ। নিদ্যালয়ের সভাপতি বিমল চন্দ্র রায় তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ গঠনই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলভী শিক্ষক মাওঃ শামসুজ্জামান দুলাল মিয়া। এবার এই বিদয়ালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছে মোট ৫৪ জন ছাএ ছাএী।®
Leave a Reply