1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি-গ্রেফতার-১ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক

রংপুরে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও শিশু দিবস পালন-একুশেখবর.কম

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৫১ সময়

 

একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় রংপুরে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস।

শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে নগরীর মুক্তিযুদ্ধ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রংপুরের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। পরে সেখানে একে একে শ্রদ্ধা জানান পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসন ড, চিত্ররেখা নাজনিন, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ সময় আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব, শিক্ষপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান।

এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। রংপুর নগরীর টাউন হল মাঠে বঙ্গবন্ধুর জীবন দর্শন, আদর্শ, বর্ণাঢ্য কর্মজীবন ও শিশুদের প্রতি তার ভালোবাসা নতুন প্রজন্মের কাছে বিকশিত করতে নানা কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।এদিকে ,বাঙালি জাতির মুক্তির মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ১৭মার্চ সকালে বাংলাদেশ স্কাউট রংপুর জেলা রোভারের পক্ষ থেকে রংপুর জিলা স্কুল সংলগ্ন বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় রংপুর জেলা রোভার স্কাউটের সম্পাদক মহাদেব কুমার গুন, জেলা রোভার স্কাউট লিডার আব্দুর রহমান মিন্টু সহ রংপুর জেলা রোভার স্কাউটের আওতাধীন বিভিন্ন ইউনিটের রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন রংপুরের আয়োজনে ৮ টি উপজেলায় মডেল মসজিদ ও কেন্দ্রীয় মসজিদে ১০ জন করে হাফেজের সমন্বয়ে পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar