মোঃ হেলাল উদ্দিন
গলাচিপা,পটুয়াখালীঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পক্ষীয়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে দোকানে ডুকে হামলা চালায় প্রতিপক্ষ।এতে দোকানের ক্ষয়ক্ষতি সহ সহকুদ্দুস গাজী ৪৩ নামে একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আহৃতের মুদির দোকানে ১৯ ফেব্রুয়ারী সময় ৮ঃ৩০ মিঃ এর সময়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় গলাচিপা সদর ইউনিয়নের পক্ষীয়া মঙ্গলবারিয়া বাজার নামক স্থানে মোঃ হাতেম গাজীর ছেলে কুদ্দুস গাজীর সাথে জমাজমি নিয়ে স্থানীয় নুরুল হক গাজীর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত ১৯ই ফেব্রুয়ারী সন্ধ্যা সাতটায় কুদ্দুস গাজীর দোকানে তার স্ত্রী রিনা বেগমর সাথে প্রতিপক্ষ পরিবারের সদস্যরা দোকানে ডুকে গালাগালি করে। এক পর্যায়ে হামলা ও ভাংচুর চালায় তাহারা। হামলায় বাধা দিতে গিয়ে আহত হয় কুদ্দুস গাজী নামে একজন। স্থানীয়রা আহত কুদ্দুস গাজী কে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে আহতের স্ত্রী রিনা বেগম হামলার সাথে জারিত ৫ জন কে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন বলে ভুক্তভুগী জানান।
সংশ্লিষ্ট ইউ পি সদস্য মোঃ ফারুক হোসেন জানান পূর্ব শত্রুতার জেরে গন্ডগোল হয়েছে। লোক মুখে ঘটনা কথা শুনেছি। পরিষদে কোন পক্ষ লিখিত অভিযোগ করেনাই।®
Leave a Reply