মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় দৈনিক কালের কন্ঠ পত্রিকার পাঠক সংগঠন ‘শুভসঙ্ঘ’ এর আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি হাসনাইন আহমদ দোয়েল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ জহিরুন্নবী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালের কন্ঠ শুভ সংঘের উপদেষ্টা ডঃ ফারজানা আক্তার শাম্মী, ডিজিএম পল্লী বিদ্যুৎ মোঃ মাইনুদ্দিন, উপজেলা বিআর ডিবি অফিসার মাহবুব হাসান শিবলী, প্রেস ক্লাবের সভাপতি মোঃখালিদ হোসেন মিলটন।এছাড়াও গলাচিপা উপজেলা কালের কন্ঠ শুভসংঘের উপদেষ্টা আবুবকর শিবলী,কালের কন্ঠের গলাচিপা প্রতিনিধি সাইমুম রহমান এলিট প্রমুখ।®
Leave a Reply