একুশেখবর.কম-নিউজ ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমের সুএধরে জানতে পারাযায় রংপুরের পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ত্রিপুর মুসল্লি পাড়া গ্রামের রাস্তায় নির্মিত একটি কালভার্টে নিম্নমানের ইট,খোয়া,বালু ব্যবহার করে নির্মাণ করা হয়েছে,এই খবর টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সংশ্লিষ্ট উপজেলার ইউএনওর নজরে আসলে তিনি কালভার্টটি ভেঙে ফেলার নির্দেশ দেন।সরেজমিনে উক্ত এলাকায় গিয়ে দেখা গেছে, উপজেলার ২নং পারুল ইউনিয়নের চার পাঁচ ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত ত্রিপুর মুসল্লি পাড়া গ্রামের মহিলা ইউপি সদস্যা কর্তৃক নির্মিত কালভার্ট টি কাজের সময় সিডিউল অনুযায়ী রড না দিয়ে নিম্নমানের ইট,খোয়া,বালু ব্যবহার করে কালভার্ট টি।নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কালভার্ট টি নির্মাণের সময় এলাকা বাসী বাধা দিলে তিনি বাধা তোয়াক্কা না করে সংরক্ষিত মহিলা সদস্যা তার প্রভাব খাটিয়ে কালভার্টটির নির্মাণ কাজ শেষ করেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে নিম্ন মানের কাজ করায় ঐ ইউপি সদস্যসার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করেন। উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করলে কালভাট নির্মাণে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে পরে কালভার্টটি ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন– বলেন নিম্নমানের সামগ্রী দিয়ে কালভাট টি নির্মাণের সত্যতা পাওয়ায় তা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।নির্মিত কালভার্ট টি ভেঙ্গে দেওয়ার কারনে এলাকায় শস্তি নেমেছে বলে জানান এলাকাবাসী।®
Leave a Reply