মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ ই ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের সংস্থাপন শাখার (কর্মকর্তা সেল) উপ রেজিস্ট্রার এ আদেশ জারি করেন। ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. সন্তোষ কুমার বসুকে ভারপ্রাপ্ত রেজিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অপসারণসহ ৭ দফা দাবি আদায়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এ নিয়ে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও কর্মচারী পরিষদের সভাপতি মজিবর রহমান মৃধা জানান, অবস্থান কর্মসূচীতে বক্তব্য দেওয়ার সময় আচমকা মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ৫-৬ জন অনুসারী। এসময় অনেকে হামলার শিকারও হন আনদোলনকারীরা। পরে অবশ্য তাদের ৬ দফা দাবি মেনে নেয় কৃর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. কামরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় আন্দোলন স্থগিত করেন তারা।®
Leave a Reply