মোঃ হারুন-অর-রশিদ বাবু বিশেষ প্রতিনিধি
আজ পহেলা জানুয়ারী ২০২৩ ইং রবিবার রংপুরের পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড তৈয়ব মৌজাস্থ আমির হামযা (রাঃ) নুরানী মডেল মাদ্রাসায় ছবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নতুন বছরের প্রথম দিনে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সকল ছাত্র ছাত্রী ও অবিভাবকদের উপস্থিতিতে এ ছবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবক ও অনুষ্ঠানে মেকুড়া ফাজিল মাদ্রাসার সাবেক সুপার মোঃ আফজালুল হক তুফানী’র সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রংপুর দেওয়ান বাড়ি মদিনা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ আবু ইশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং কল্যাণী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শাহীন মির্জা সুমন, ২নং পারুল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, তৈয়ব ফকিড়া জামে মসজিদের খতিব, মাওলানা অনিছুল হক। ক্বারী মোহাম্মদ শাহীন আলম। অত্র মাদ্রাসার সভাপতি মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনু মিয়া।
কোষাধক্ষ্য রমজান আলী প্রমুখ। অত্র মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায়, ছবক ও দোয়া অনুষ্ঠানের সভাপতি বলেন, আধুনিক ও সমৃদ্ধশালী দেশ গঠনে শিশুদের দ্বীনি শিক্ষার বিকল্প নেই। তাই আমি অভিভাবকদের অনুরোধ করবো আপনার সন্তানকে সামাজিক ও রাষ্ট্রীয় মূল্যবোধ শেখাবেন, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতি শেখার জন্য মাদ্রাসার বিকল্প কিছু নেই। বিশেষ অতিথির বক্তব্যে ইউপি সদস্য শাহীন মির্জা সুমন বলেন, আমাদের সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে প্রথমে ধর্মীয় শিক্ষা প্রয়োজন আছে। যেহেতু আমরা একটি মুসলিম প্রধান দেশের নাগরিক, সেহেতু আমাদের সন্তানদের ধর্মীয় অনুশাসন জানাটা জরুরী। তাই আমি অভিভাবকদের অনুরোধ করবো আপনার সন্তানকে নিয়মিত মাদ্রাসায় পাঠাবেন। পাশাপাশি আপনারাও এসে একটু খবর নিবেন, আসলে আপনার সন্তানকে কি শেখাচ্ছে এখানে। এসময় মাদ্রাসার সকল শিক্ষার্থীসহ অবিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।®
Leave a Reply