1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা

পীরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা-একুশেখবর.কম

  • আপডেটের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১২৩ সময়

 

রংপুর অফিসঃ

 

“তুচ্চ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ” এই শ্লোগান কে সামনে রেখে উন্নত চিকিৎসা সেবা জনগনের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে রংপুরের পীরগাছায় অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও রংপুর এশিয়া ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সহযোগিতায় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৫৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপ টেস্ট ও ঔষধ বিতরণ করা হয়েছে। রোববার দিনব্যাপী এই কর্মশালার অংশ হিসেবে উপজেলার অন্নদানগর উচ্চ বিদ্যালয়ে চলে এ কার্যক্রম। গাইনী বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, শ্বাস কষ্ট, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থেকে তারা দিনব্যাপী এসব রোগী দেখেন। এসময় উপস্থিত ছিলেন এশিয়া ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের জিএম নওশাদ আলী, নির্বাহী পরিচালক জিল্লুর রহমান ও পরিচালক হারুন অর রশিদ রাসেল সহ তার টিম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ সরকার, অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সমর আলী, রংপুর ব্লাড ডোনার সোসাইটির স্বেচ্ছাসেবক, কুড়িগ্রাম মানবিক সোসাইটির স্বেচ্ছাসেবক হোসেন আলী ও জাহাঙ্গীর আলম, পীরগাছা বিন্দু সামাজিক পরিবারের সভাপতি ওমর ফারুক, শিশির রক্তদানের স্বেচ্ছাসেবক সজীব হোসেন ও অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক সহ আরও অনেকে। চিকিৎসা সেবা নিতে আসা লোকজন বলেন, এটি একটি নিসন্দেহে ভালো ও মহতী উদ্যোগ। অনেক গরীব মানুষ টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারে না, উন্নত চিকিৎসা করাতে পারে না। বিনামূল্যে এই হেলথ ক্যাম্পে ১২জন এমবিবিএস ডাক্তার আমাদের দেখে ঔষধ দিয়েছেন। অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সমর আলী বলেন, অনেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মনে করেন একটি প্রতিপক্ষ দল। তারা মনে করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বাহিরের রাষ্ট্র দ্বারা পরিচালিত। মুলত স্বেচ্ছাসেবী সংঘঠন কোন স্বার্থের জন্য নয়, কোন লাভের জন্য নয়, কোন অর্থের জন্য, কোন সুনামের জন্য নয়, স্বেচ্ছাসেবী সংগঠন এমন একটি প্লাটফর্ম যা মানবিক ও মানবতার সেবায় সব সময় কাজ করে।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar