রংপুর অফিসঃ
রংপুরে বেসরকারি প্রাঃ বিদ্যালয় গুলো জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা।
অদ্য ৭ ই সেপ্টেম্বর ২০২২ ইং বুধবার বিকাল ২টার সময় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন রংপুর জেলার বিভিন্ন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, একটি দেশের টেকসই উন্নয়নে প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা একটি দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী ৯ই জানুয়ারি ২০১৩ সালে সারাদেশে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষনা দেন এবং ঘোষনার পূর্বেই মাঠ পর্যায় থেকে এইসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্য চাওয়া হয়, কিন্তু সে সময়ে সারাদেশে ৩০হাজার ৩৫২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরিসংখ্যানে যে কোন কারণে ৩০ হাজার ৩৫২ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষনা দেন এবং তা অনুমোদন করেন। যার ফলে সেই সময় সারাদেশে ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পরে। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে একটি শর্ত জুড়ে দেওয়া হয় যে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনার পূর্বে ২০১২ সনে কিংবা তার পূর্ববর্তী সময়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করেছে সেই সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোকে জাতীয়করণের আওতায় আনা হবে। এমন ৫০৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১২সনের পূর্বে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করায় সংসদীয় কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক উপসচিব জাতীয়করণের সুপারিশ করেন। কিন্তু সেগুলো এখন অবদী জাতীয়করণের আওতায় আসে নাই। ৪১৫৯টি বিদ্যালয়ের মধ্যে থেকে সকল শর্ত পূরণ করা প্রায় ১ হাজার ৩০০ টি বিদ্যালয় জাতীয়করণের জন্য উপজেলা ও জেলা যাচাই বাছাই কমিটি জাতীয়করণের জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রেরণ করেন যাহা মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে। বাকি বিদ্যালয়গুলো যাচাই বাছাই এর জন্য প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষকদের দাবি মন্ত্রণালয় চাইলে যে কোনো মুহুর্তে জাতীয়করণের জন্য উপজেলা ও জেলা যাচাই বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত এই ১ হাজার ৩০০শত টি বিদ্যালয় জাতীয়করণ করতে পারেন। এমনকি ২০১৭ সং থেকে এখন অবদী জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন সংগ্রাম করে চলেছেন এই শিক্ষকরা। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন শেষে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা সভাপতি আব্দুল কাদের। সঞ্চালনা করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল আলম।
Leave a Reply