ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
দেশের জালানি তেল এবং নিত্ত প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা বিএনপি আয়োজনে ৩০ আগস্ট বিকেলে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। অপর দিকে ২১ শে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার বোমা হামলার প্রতিবাদে রুহিয়া থানা সেচ্ছাসেবক লীগের আয়োজনে একই সময় একই দিনে বিক্ষোভ সমাবেশ কর্মসুচি ঘোষণা করে।
এতে করে অত্র থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জনসাধারণের নিরাপত্তার জন্য উক্ত এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে। ।

১৪৪ ধারা জারীর বিষয়টি নিচ্চিত করতে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) শাহরিয়ার রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জালানি তেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যের উর্ধগতির প্রতিবাদে রুহিয়া থানা বিএনপি আয়োজনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে এবং বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ রুহিয়া থানা শাখার আয়োজনে একই সময় ২১ শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তাই জনসাধারণের জানমালের কথা চিন্তা করে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা জারী করা হয়েছে। যাহা ৩০ আগস্ট মঙ্গলবার সকাল ৮ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত বলবত থাকিবে।
Leave a Reply