1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি-গ্রেফতার-১ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক

জাতীয় শোক দিবস এ রংপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ-একুশেখবর.কম

  • আপডেটের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৫১ সময়

 

একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সোমবার ১৫ ই আগস্ট সকাল ১০.৩০ মিঃ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথমে রংপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো: আসিব আহসান, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি সফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ পর্যায়ক্রমে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন এবং সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক এবং সাধারণ মানুষ বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ, তাঁতী লীগ, যুব লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন
এ ছারাও দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ও মহানগর আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলো। এর মধ্যে সূর্য উদয়ক্ষণে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় সহ সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। পরে বেলা ১১.৩০ মিঃ এর দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজন রংপুর জেলা শিল্পকলা একাডেমি’র অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদের স্মরণে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar