1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত-একুশেখবর.কম

  • আপডেটের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১১৭ সময়

 

মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ আগস্ট) সকাল ১১ টায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ কৃর্তৃপক্ষের আয়োজনে এবং অধ্যক্ষ মো. ফোরকান কবির এর সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সভায় মো.দুলাল টালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও (বিআরডিবি) চেয়ারম্যান হাজী মো. মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শাহ আলম, ও কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো.ওয়াহাব মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা, কারাগারে জাতীয় চারনেতা হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলা সবই এক সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই স্বাধীনতা বিরোধী শক্তি এই হত্যাযজ্ঞ চালিয়েছিলো। তারা আন্তর্জাতিক মহলের সঙ্গে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’তিনি শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশ্যে আরোও বলেন, বঙ্গবন্ধু আমাদের আত্মপরিচয়, প্রকৃত অর্থে গণমানুষের নেতা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী। তাই তার দর্শনচর্চায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠের জন্য গুরুত্বারোপ করেন। অধ্যক্ষ মো.ফোরকান কবির বলেন ‘বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই ছিলেন পরোপকারী, গরীব-দুঃখী মানুষের জন্য কাজ করেছেন।

আন্দোলন ও সংগ্রাম করে ন্যায্য দাবি আদায় করেছেন। ছোট থেকেই তার মধ্যে নেতৃত্বের গুণাবলী বিদ্যমান ছিলো। যার ফলে তিনি খোকা থেকে শেখ মুজিব, মুজিব ভাই, বঙ্গবন্ধু, এবং আলাদা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠায় ও প্রথম রাষ্ট্রপতি হিসেবে জাতির পিতা পরিচয় পেয়েছেন। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ আজ স্বাধীন দেশের মর্যাদা পেয়েছে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিভাগীয় প্রধান মো. ইয়াকুব হসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ও গলাচিপা সরকারি কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান মোল্লা, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মো. সালেহ মাহমুদ বক্তব্য রাখেন। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে থেকে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক’ বক্তব্য রাখেন একাদশ শ্রেণির আদিব রহমান ও এনিমা রহমান কবিতা। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষিকা, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো.রনি খান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ছাত্রলীগের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ ছাত্র-ছাত্রী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. লিয়াকত হোসেন শেখ।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar