1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি-গ্রেফতার-১ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগাছায় ৩০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ। থানায় অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরপিএমপি পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, মাঠে কাজ করছে ১১ প্লাটুন সদস্য। রংপুরে ১৯ পিচ ইয়াবা সহ ২ (দুই) পুলিশ সদস্য আটক। পীরগাছা সাব-রেজিস্টার অফিসে “দলিল লেখক ও সাব-রেজিস্টারের মধ্যে তর্ক বির্তকের ঘঠনায় কর্ম বিরতি। রংপুরে দিন দিন বাড়ছে অনুমোদনহীন পাইরোলাইসিস অয়েল (Pyrolysis Oil) কারখানা অবশেষে ১ টাকার মাস্টার-লুৎফর রহমান পেলেন গুণী শিক্ষকের রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজার কোটি টাকারও বেশি মেগা প্রজেক্ট, বাস্তবায়নে বদলে যাবে”বেরোবি” মাহিগঞ্জে কালো পাথরের কালীমূর্তির খণ্ডাংশ উদ্ধার, আটক ১ রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক

গলাচিপা নদীর ভাঙ্গনে বিলীন হতে চলেছে তিনটি গ্রাম-একুশেখবর.কম

  • আপডেটের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৯১ সময়

 

মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

গলাচিপা নদীর ভাঙ্গনে গলাচিপা উপজেলার তিনটি গ্রাম দুই কিলোমিটার ব্যাপি নদী গর্ভে বিলীন হতে চলেছে। গলাচিপা নদী যেটি অনেকের কাছে রমনাবাদ নদী হিসেবেও পরিচিত। এই নদী ঘেষে অবস্থিত উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন ডাকুয়ার তিনটি গ্রাম আটখালী,ডাকুয়া ও হোগলবুনিয়ায় রয়েছে ইউনিয়ন পরিষদ ভবনসহ দুইশত কোটি টাকার সরকারি বেসরকারি স্থাপনা। বর্ষা মৌসুমেই নদী গর্ভে চলে যাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রখ্যাত সাংবাদিক আলতাফ মাহামুদের সমাধি স্থল। সারা বছর চলে নদী ভাঙ্গন। বর্ষা মৌসুমে ভাঙ্গনের তীব্রতা আরও বেড়েছে। এলাকাবাসী জানায়, গলাচিপা নদীর বন্যা নিয়ন্ত্রন বেড়ি বাধের উপর কার্পেটিং সড়ক নির্মানের মাধ্যমে উপজেলা সদর থেকে উপজেলার ৫টি ইউনিয়ন ও দশমিনা উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। নদী শাসনের কোন ব্যবস্থা করা না হলে বর্ষা মৌসুমেই নদী গর্ভে চলে যাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রখ্যাত সাংবাদিক আলতাফ মাহামুদের সমাধি স্থল। ভাঙ্গনের মুখে রয়েছে ডাকুয়া ইউনিয়ন পরিষদ ভবন,আটখালী মাধ্যমিক বিদ্যালয়,আটখালী প্রাথমিক বিদ্যালয়, জৈনপুরী পীর সাহেবরে খানকা,আটখালী কমিউনিটি ক্লিনিক,গলাচিপা কলাগাছিয়া সংযোগ সড়কের একাংশ,গলাচিপা-চরচন্দ্রাইল সংযোগ সড়কের একাংশ। এছাড়া তেতুলতলা বাজার, দুইশত বছরের পুরনো জমিদার বাড়ি, ৫টি মসজিদ,মাদ্রাসা,২টি মন্দির,অসংখ্য বাড়ি ঘর ও ফসলী জমি। নদী ভাঙ্গন রোধ কিংবা নদী শাসনের কোান ব্যবস্থা গ্রহন না করে পানি উন্নয়ন বোর্ড দুই বার বন্যা নিয়ন্ত্রন বেড়ি বাধ নির্মান করেছে। কয়েক বছরে গলাচিপা নদীর ভাঙ্গনে বাস্তুহারা হয়েছে শতাধিক পরিবার। ইতিমধ্যে এক কিলোমিটার বেড়িবাধ বিধস্ত হয়েছে। জোয়ারের লোনা পানি প্রবেশ করায় ফসলের ক্ষতি হচ্ছে। ইউপি সদস্য শাহালম মৃধা, হারুন হাওলাদারসহ এলাকাবাসী জানায়,“আমরা আর বোড়ি বাধ চাইনা। মাননীয় প্রধান মন্ত্রীর কাছে একটাই দাবি নদী শাসনের মাধ্যমে ভাঙ্গন রোধ করে আমাদের বাড়ি-ঘর সহায় সম্পদ রক্ষা করার ব্যাবস্থা করুন।”ডাকুয়া ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় জানান,অনতিবিলম্বে নদী শাসন ও ড্রেজিং করে নদীর গতি পথ পরিবর্তনের উদ্যোগ গ্রহন করা না হলে ডাকুয়া ইউনিয়ন পরিষদসহ প্রায় দুইশত কোটি টাকার সরকারি ও ব্যক্তি মালিকানার সম্পদ গলাচিপা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। জরুরী ভিত্তিতে এখানে জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গণ বন্ধ করা দরকার।

পটুয়াখালী- ৩ (দশমিনা-গলাচিপা) এলাকার সংসদ সদস্য এস এম শাহজাদা জানান,গলাচিপা নদীর ভাঙ্গনের হাত থেকে গুরুত্বপূর্ন এ জনপদ রক্ষা করার জন্য তিনি এ বিষয়ে জাতীয় সংসদে বক্তব্য উপস্থাপন করেছেন এবং দ্রত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে ডিও লেটার দিয়েছেন।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar