মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে চরকাজল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তারেক মাহমুদের নেতৃত্বে ৫’ই আগস্ট গলাচিপার দুর্গম এলাকার চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের আনসার হাওলাদার এর দোকানের পশ্চিম পাশে খাসির চর নদীর পাড় হতে এক কেজি গাঁজারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গলাচিপা পৌরসভার মুসলিম পাড়ার ৭ নং ওয়ার্ডের বেল্লাল মোল্লার ছেলে রাকিব মোল্লা (৩৫) ও রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামের মৃত খলিল চৌকিদারের ছেলে মোঃ শাহাজাদা।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ করা হয়।
Leave a Reply