1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

ভূঁইয়া বাহিনীর হামলায় নিহত নুরুর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন-একুশেখবর.কম

  • আপডেটের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১২৫ সময়

 

মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর গলাচিপায় নুরু খান(৫৫) কে হত্যাকারী ভূঁইয়া বাহিনীর খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের ভূঁইয়া বাজারে নিহতের পরিবার ও নির্যাতিত জনগণের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে হাজার হাজার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মঞ্জুরুল ইসলাম,জাহাঙ্গীর আলম,মাওলানা ফকর উদ্দিন,শাহাবুদ্দিন বেপারী ও নিহত নুরু খানের স্ত্রী প্রিয়া বেগম। মানববন্ধনে বক্তারা ভূমিদস্যু,সন্ত্রাসী ও লুটেরা ভূঁইয়ার পরিকল্পিত হত্যার শিকার নুরু খানের হত্যাকারী মান্নান ভূঁইয়ার সন্ত্রাসী দলের সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সরকারের কাছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।

উল্লেখ্য,জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে গত ২৫ জুলাই রাতে গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের ভূঁইয়া বাজার সংলগ্ন দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ভূঁইয়া বাহিনীর হামলায় ওই ইউনিয়নের বড় শিবা গ্রামের নুরু খান নিহত হন। সুএ মতে ইতিমধ্যে পুলিশ নুরু খান হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar