1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

উত্তারঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী মবু ডাকাত র‍্যাব-১৩’র হাতে অস্ত্র সহ গ্রেপ্তার-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৩৭ সময়

 

নিউজ ডেস্কঃ

 

গত ০৫ই এপ্রিল ২০২২ ইং রাতে র‍্যাব-১৩, রংপুরের একটি চৌকস দল গোপন খবরের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন (২নং পুটিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের) কাউয়ার মোড় এলাকা থেকে বড়ভিটাগামী রোডের পূর্ব দিকে কাঁচা ও পাঁকা রাস্তার সংযোগস্থলে ০১টি দেশীয় পিস্তল, ০১ রাউন্ড গুলি, ৫০ বোতল ফেন্সিডিল, ১৪ পিস ইয়াবাসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মোঃ মবু মিয়া ওরফে ( মবু) ডাকাত (৫৫) কে গ্রেফতার করেছে।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মোঃ মবু মিয়া ওরফে মবু ডাকাত (৫৫) উত্তরবঙ্গের একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং চোরাকারবারী। নীলফামারী জেলা তথা উত্তরবঙ্গের মাদক ব্যাবসা সিন্ডিকেটের অন্যতম হোতাও সে। দীর্ঘদিন যাবৎ তার এ ব্যবসা সে গোপনে চালিয়ে আসছিলো। তার ব্যবসা টিকিয়ে রাখার জন্য এবং তার বিরুদ্ধে যাতে কেউ মুখ খুলতে না পারে সে জন্য তার এলাকায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সে। এসব কারণে সে তার এলাকায় “মবু ডাকাত” নামে বেস পরিচিতি পায়। তার নামে উত্তরবঙ্গের বিভিন্ন থানায় প্রায় চৌত্রিশটির মতো বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে। এক কথায় এলাকার এক আতঙ্কের নাম ছিল “মবু ডাকাত”। উক্ত ব্যক্তি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিতে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে তার কার্যক্রম চালাতো। বিভিন্ন সময় পরিচয় গোপন রেখে অসংখ্য ব্যক্তি তার বিরুদ্ধে অধিযাচনপত্রের মাধ্যমে মবু ডাকাতের কর্মকান্ড প্রতিহত করার জন্য র‍্যাবের কাছে সহায়তা চায়। র‍্যাব তাকে আইনের আওতায় আনার জন্য ব্যাপক গোয়েন্দা অনুসন্ধান চালাতে থাকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ডাকাতী এবং মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্তার কথা অকপটে স্বীকার করেছে। তার সাথে জড়িতদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলমান রয়েছে।গ্রেপ্তারকৃত আসামীকে কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar