1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

ঠাকুরগাঁওয়ে গৃহবধূ গণধর্ষন মামলার আসামি ঝোল গ্রেফতার-একুশেখবর.কম

  • আপডেটের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১১৩ সময়

 

কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁও সদর রুহিয়াতে সন্তানের সামনে গৃহবধূকে সংঘবদ্ধ একটি চক্রের ধর্ষণ মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জণ রায়।

রুহিয়া থানা অফিসার ইনচার্জ বলেন, ঘটনার পর থেকে পলাতক আছে মামলার আসামিরা। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়েছে। এরই মধ্যে রোববার রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢোলারহাট এলাকা থেকে মামলার অন্যতম আসামি কথিত তান্ত্রিক প্রকাশ বর্মন (ঝোল) কে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, ৩ মার্চ ঢোলারহাটের একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে কৌশলে তিন বছরের সন্তানসহ ভুক্তভোগী নারীকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান ‘তান্ত্রিক’ প্রকাশ ঝোল। সেখানে তাকে পূর্বপরিকল্পিতভাবে রাতভর সংঘবদ্ধ একটি দল  পালা ক্রমে ধর্ষণ করেন অভিযুক্তরা। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দিতে চান তারা। এক পর্যায়ে মামলা করতে চাওয়ায় নানা রকম ভয়ভীতি দেখানো হয় ভুক্তভোগীকে। ভয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন ওই নারী। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুকের আদালতে মামলা করেন। মামলার প্রধান আসামি করা হয় রেলের গেটকিপার শামিম ইসলাম সহ মো. মেজর, মো. এনামুল হক, উজ্জ্বল দাস ও কথিত তান্ত্রিক প্রকাশ ঝোল কে।

রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জণ রায় বলেন, শিগগিরই বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar